BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

চর্মচক্ষু যাহা গোচরীভূত

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪৬

কেন্দ্র সরকার এক দশক ধরে বলে আসছে ‘সবকা সাথ সবকা বিকাশ’। পরে আবার এর সঙ্গে যোগ করা হয় ‘সবকা বিশওয়াস’। কিন্তু বাস্তবে এই স্লোগানের নামগন্ধ দেখা যাচ্ছে না। গেরুয়া নেতা-মন্ত্রীরা বলছেন, নারী-পুরুষ সবাই সমান, উঁচুজাত-নিচুজাত বলে কিছু নেই, হিন্দি-অহিন্দি সব ভাষা সমান মর্যাদার। তাই সকলকে সমান নজরে দেখতে হবে। কারো প্রতি বিদ্বেষ বৈষম্য বরদাস্ত করা হবে না। গণতান্ত্রিক দেশে সব মানুষের অধিকার সমান। আইনের চোখে কেউ অসমান নয়। যেন ভূতের মুখে রামের নাম।

আরও পড়ুন:

এসব গালভরা অমৃত-ভাষণ শুনে নিজের চোখ-কানকেই যেন বিশ্বাস হয় না। কারণ, এরা তো এতদিন খুল্লমখুল্লা ঘৃণার নিবিড় চাষ করে চলেছে, এরাই তো ধর্মীয় মেরুকরণ ও বিভাজনের তাল খেলছে, এরাই তো সাম্প্রদায়িকতার বেসাতি করে চলেছে। এরাই তো হিন্দুত্ববাদের নামে মনুবাদী রাষ্ট্র গড়ার ছক কষছে। এমনিতেই এক হিন্দুত্ববাদে রক্ষে নেই, তার ওপর সুগ্রীবের মতো দোসর হয়েছে নেতাগু-র যায়নবাদ। সরকার বাহাদুর বুক ফুলিয়ে দাবি করছে, তারা নাকি কৃষক-বন্ধু। কিন্তু দেখা যাচ্ছে, কৃষি ব্যবস্থাকে আগেকার দিনের মতো জোতদার, জমিদার, মহাজনদের হাতে তুলে দিতে কর্পোরেট বান্ধব কৃষিনীতি লাগু করছে। কৃষি বিজ্ঞানীদের সুপারিশ ডাস্টবিনে ফেলে দিচ্ছে। কর্পোরেট ঋণ খেলাপিদের বিপুল অংকের ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে। আর চাষিরা ঋণের জালে জড়িয়ে আত্মহত্যা করছে। ফি বছর কৃষকদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন:

শুরু থেকেই এই সরকার কেবল তেলা মাথায় তেল দিয়েই চলেছে। মুখে বলছে ‘মেক ইন ইন্ডিয়া’, ‘আত্মনির্ভরশীল ভারত’; আর কাজের বেলায় দেখা যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সব সংস্থা জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে। কৃষিতে নতুন করে সবুজ বিপ্লব আনার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অথচ গরিব চাষিদের জমি কেড়ে নিয়ে কর্পোরেট বন্ধু দ্বয়কে হাজার হাজার একর জমি ১ টাকা লিজে ভোটের ভেট দেওয়া হচ্ছে। যাতে, ভোটের আগে তারা বিজেপির ফান্ডে পাহাড় প্রমাণ অনুদান দেয়।

আরও পড়ুন:

 

সবক্ষেত্রে সরকারের ব্যর্থতা ঢাকতে জাত-ধর্মের জিগির জিইয়ে রাখা হচ্ছে। সংঘ পরিবারের রাজনৈতিক পরিসরে হিন্দুত্ববাদের মৌলিক ভিত্তি হিসাবে মনের গভীরে গেঁথে দেওয়া হচ্ছে মনুবাদকে। এই মনুবাদী চেতনাই জাতি বিদ্বেষ, উঁচু-নিচু ভেদাভেদ, মানুষে মানুষে বিভাজনের হেতু। কিন্তু অধিকাংশ হিন্দু জানেই না যে, বিজেপি আদৌ হিন্দু রাষ্ট্র চায় না। তারা চায় মনুবাদী বা বর্ণবাদী রাষ্ট্র গড়তে। অর্থাৎ এরা দেশটাকে আবার কয়েক’শ বছর পিছিয়ে নিয়ে যেতে চায়। যেদেশে হিন্দুদের মধ্যে ফের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ইত্যাদি বিভাজন ফিরবে। তাই বিজেপির এজেন্ডা হল তপশিলী জাতি, উপজাতি, আদিবাসী, অনগ্রসর শ্রেণি ইত্যাদি কোটা বা সংরক্ষণ তুলে দেওয়া। অথচ এরা মুখে বলছে — এক দেশ এক আইন, এক দেশ এক ভোট ইত্যাদি।

আরও পড়ুন:

কথাগুলো কর্ণকুহরে প্রবিষ্ট হলে শুনতে নেহাৎ মন্দ লাগে না। কিন্তু কয়েক হাজার ভাষা, কয়েক হাজার জাতি-গোষ্ঠী, কয়েক হাজার রকমের ঐতিহ্য, ইতিহাস, পরম্পরা, সংস্কৃতি নিয়ে বৈচিত্রময় ভারতই এ দেশের প্রাণবায়ু। তারা এই বৈচিত্র বা বহুত্ববাদ চায় না। তারা চায় কেবল মুনবাদী দর্শন বা মনুবাদী মতাদর্শে দেশ গড়তে। তাদের সেই স্বপ্নের দেশ চলবে গোলওয়ালকর, সাভারকর, হেডগেওয়ারদের লিখে যাওয়া নীতিমালা অনুযায়ী। আম্বেদকরের সংবিধান রিসাইকেল বিনে পাঠিয়ে দেওয়া হবে। তাই তো ধাপে ধাপে সংবিধান সংশোধন করা হচ্ছে। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র ইত্যাদিকে বিসর্জন দেওয়া হচ্ছে। সংবিধান সংশোধন করে নাম দেওয়া হচ্ছে সংহিতা। এভাবে হিন্দুত্ববাদী সুরসুড়ি দিয়ে মানুষকে মজিয়ে রাখা হচ্ছে। মাঝখান থেকে আদানি আম্বানির মতো নেপোর দল সব দই মেরে চলে যাচ্ছে।

আরও পড়ুন:

এখন আরএসএস-এর শতবর্ষ চলছে। এই উপলক্ষে অভিন্ন দেওয়িনি বিধি, হিন্দু রাষ্ট্র ইত্যাদি যে গুটিকয় এজেন্ডা বাকি আছে, সেগুলো এই চার বছরে পূরণ করার লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে গেরুয়া ব্রিগেড। মোদী ঢাক পিটিয়ে ঘোষণা করেন বেটি বাঁচাও, বেটি পড়াও। অথচ এদেশে প্রতিদিন গড়ে কয়েক’শ নারী ধর্ষিতা হচ্ছে। সরকার আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, আইন আছে, আদালত আছে, জেলখানাও আছে। নেই কেবল শাস্তি। তাই ধর্ষণ বেড়েই চলেছে। সংঘ পরিবারের ঘেরাটোপে থাকা উৎকট হিন্দুত্ববাদীরা প্রতিনিয়ত সংখ্যালঘু, দলিত, আদিবাসীদের অপমান-অসম্মান, নির্যাতন করেই চলেছে। বিনা অপরাধে টার্গেট করে এক শ্রেণির মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে।

আরও পড়ুন:

অনেক ক্ষেত্রে অত্যাচারের মাত্রা এতটাই পৈশাচিক স্তরে নামানো হচ্ছে, যা দেখে-শুনে বিবেকবান মানুষের হাড় হিম হয়ে যাচ্ছে। যারা আরো কয়েক ধাপ এগিয়ে অত্যাচারীর খড়গ কৃপাণ কেড়ে নিতে প্রতিবাদী ভূমিকা নিয়ে লেখালিখি করেছেন, বক্তৃতা করেছেন, জনমত গঠনে আন্দোলন করেছেন, তারা হয় গরাদে আছেন, নয়ত ফটো হয়ে গিয়েছেন।

আরও পড়ুন:

মনুবাদে মনুষ্যত্ববোধ নেই। তাই আজ দেশজুড়ে দেখা যাচ্ছে মনুষ্যত্বের মন্বন্তর। হিংসা, ঘৃণা, বিদ্বেষ, বৈষম্য, অসহিষ্ণুতা — এসবই আজ দেশের অহংকারের অলংকারে পর্যবসিত হয়েছে। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে এরাই বীর দর্পে দলিত, তপশিলী, আদিবাসী মহিলাদের ধর্ষণ করে, নৃশংস কায়দায় খুন করে। পদে পদে বুঝিয়ে দেয় উঁচুজাতের পদসেবাই তাদের কর্তব্য। আর এটাই মনুবাদী দর্শনের মূল কথা। এর অন্যথা হলে নির্যাতন, নিষ্পেষণের শিকার হওয়া ভবিতব্য। সরকার পক্ষের আইনজীবী অপরাধকে আড়াল করতে হরেক কিসিমের ছলনা করেন। অগত্যা আদালত বলে, উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে অভিযুক্তদের বেকসুর খালাস দেওয়া হল।

আরও পড়ুন:

অন্যদিকে উমর খালিদ, শারজিল ইমাম ও তাদের ডজন খানেক সহপাঠীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ না হলেও বছরের পর বছর জেলে আটকে রাখা হচ্ছে। বিজেপির কথায়, এদেরকে নাকি এভাবে ‘উচিত শিক্ষা’ দেওয়া হচ্ছে। অথচ সব তথ্য প্রমাণ থাকতেও মালেগাঁও বিস্ফোরণ মামলার মূল চক্রী স্বাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিত ও তাদের ঘাতক বাহিনীকে মুক্তি দিয়েছে আদালত। এরা চূড়ান্ত মানবতাবিরোধী অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে।

আরও পড়ুন:

প্রায় দিনই ঘটছে দলিতদের ওপর অত্যাচার। তাদের নিরাপত্তা বলে কিছু নেই। বেআইনি খনন কাজের প্রতিবাদ করায় মধ্যপ্রদেশের রাম-রাজত্বে দলিত যুবকের উপর নির্মম অত্যাচার করে মুখে প্রস্রাব করে উচ্চ বর্ণের লোকেরা। মুসলিম হলে গোমাংসের অজুহাতে, অথবা জোর করে জয় শ্রীরাম বলাতে না পেরে প্রকাশ্যে বেধড়ক প্রহার করা হচ্ছে, আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ত্রাস সৃষ্টি করছে গেরুয়াবাহিনী। দলিত শিশু কলের জল পান করার অপরাধে শিক্ষকের প্রহারে মারা যাচ্ছে … আরো কত কী ঘটছে নিত্যদিন। আর কেন্দ্রীয় মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই শ্রুতিমধুর ভাষণ দিয়ে চলেছেন। দেশ নাকি কত আগে বাড়ছে। অথচ সব আন্তর্জাতিক সূচক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশ কোথায় নামছে। তবু ওদের কাছে জল উঁচু। সত্য সেলুকাস, এদেশের কী চিত্র!

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder