BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

মূল্যবোধের মূল্যায়ন

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩০

মূল্যবোধ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হয় মূল্য + বোধ। অর্থাৎ যে কোন ব্যক্তি বা বস্তুর মূল্য কতটা, সেই বোধ থাকা। মূল্যবোধ ছাড়া কোনকিছুর সঠিক মূল্যায়ন হয় না। সবার আগে মূল্যবোধ থাকতে হবে ব্যক্তির। তবেই ব্যক্তিনির্ভর পরিবার ও সমাজে মূল্যবোধের প্রতিফলন প্রতীয়মান রহবে। একথা অনস্বীকার্য যে, মূল্যবোধ ছাড়া দেহ-মনে সুস্থ সমাজে আমাদের বাঁচার কোনও উপায় নেই। একটা পরিবার আদর্শ হতে হলে এবং একটা সমাজকে সুস্থ ও স্বাস্থ্যকর হতে হলে মূল্যবোধ অবশ্যই দরকার। নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া কোনকিছুর সঠিক মূল্যায়ন সম্ভবপর নয়। অর্থাৎ একটা ভাল ও সুস্থ সমাজে মূল্যবোধ ছাড়া আমাদের বাঁচার কোনও উপায় নেই। ভালভাবে বেঁচে থাকতে হলে মূল্যবোধের আশ্রয়ে থাকাই শ্রেয়। কিন্তু আজকের দিনে ব্যক্তি, পরিবার ও সমাজের দিকে তাকালে মূল্যবোধ সেভাবে পরিলক্ষিত হয় না। এটা খুবই দুঃখজনক। কেউ কাউকে মানে না। কেউ কাউকে বিশ্বাস করে না। কেউ কাউকে ভরসা করতে পারে না। এর কারণ, সর্বত্র মূল্যবোধের অভাব প্রকট হয়ে দেখা দিয়েছে। অর্থাৎ বর্তমান সমাজে মূল্যবোধ একেবারেই তলানিতে। ঠিক-ভুল, ভাল-মন্দ, বৈধ-অবৈধ, হিত-গরহিত, উচিত-অনুচিত সবকিছুর পার্থক্য করে দেয় মূল্যবোধ।
আমাদের প্রথাগত ও পুঁথিগত শিক্ষাব্যবস্থা আমাদেরকে ঠিকমতো মূল্যবোধযুক্ত করেনি। ফলে আমরা নিজেদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। মানুষ হিসেবে এই সমাজে, জগৎ সংসারে আমাদের মূল্য কী — তার মূল্যায়ন আমরা করতে শিখিনি। আমরা কেবল আমাদের মূল্য চিনেছি, কিন্তু মূল্যবোধের প্রতি একাত্ব বা আত্মস্থ হতে পারিনি। কারণ, বর্তমান শিক্ষা ব্যবস্থায় সেই বোধ আমাদের হয়নি। তাই আমরা কেবল দাবি করি, কিন্তু দায়িত্ব নিই না। আমরা কেবল অধিকার চাই, কিন্তু অধিকার আদায় করতে রাজি নই। এভাবেই আমরা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি বা উঠছি। সব ব্যাপারে কেবল সাবাশি পেতে চাই। অন্যের কাজে খুশি হয়ে তাকে সাবাশ দিতে রাজি নই। অর্থাৎ অন্যকে যথার্থ মূল্য দিতে বা যথাযথ মূল্যয়ন করতে রাজি নই।
আমরা মানুষ সমাজবদ্ধ জীব। তাই সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব-কর্তব্য বা দায়বদ্ধতা আছে। সেটা আমরা ঘুণাক্ষরেও মনে রাখি না। তাই কেবলই সমাজ থেকে আমরা পেতে চাই। সব বিষয়ে আমরা কেবল আমাদের প্রাপ্তি যোগের অংক কষি, কোথায় কতটা লাভ, আর কতটা ক্ষতি। কিন্তু এই চাক্ষুস লাভ-ক্ষতির বাইরেও যে কিছু মানবিক দায়-দায়িত্ব থাকতে পারে, সেটা আমাদের বোধে আসে না। অধিকার চাইতে হলে, তার আগে নিজ নিজ দায়িত্ব পালন করতে হয়। সেটা আমরা ভুলেই বসেছি। এই সমাজ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, পাচ্ছি। অনেক কিছু শিখেছি, শিখছি। কিন্তু কী পাচ্ছি, আর কী শিখছি, সেটা ভাবতে হবে বৈকি। আমরাই শুধুমাত্র এই সমাজের উপাদান নই, পাশাপাশি রয়েছে আমাদের প্রতিবেশীরা, আমাদের সহনাগরিক তারা। তাদের প্রতিও আমাদের কিছু মানবিক দায়-দায়িত্ব আছে, বা থাকে। এটা ভুলে গেলে মূল্যবোধের আশা করাটাই বৃথা। অন্যের বিষয়ে কিছু ভাবা, কিছু করাটাই মূল্যবোধের পরীক্ষা। এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে পারলে, তবেই আমি মনুষ্য পদবাচ্য হতে পারি, বা নিজেকে মানুষ বলে দাবি করতে পারি। কিন্তু একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে আমরা কেবল নিজেকে নিয়েও ব্যস্ত। নিজের ঢাক নিজে পেটাতেই অভ্যস্ত। সর্বনাশটা হচ্ছে এখানেই। অন্যকে মূল্য দিলে তবেই নিজের মূল্যায়ন হয়। এটাই হল মূল্যবোধের পরিচয়।
যে শুধু নিজেরটা বোঝে, তার থেকে অন্যের সম্মান আশা করাই বৃথা। কিন্তু লেখাপড়া শিখেও কেন আমরা ক্রমেই এমনটা কিম্ভূতকিমাকার হয়ে উঠছি, তার বিন্দুবিসর্গও জানি না। এর কারণ হল পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিকতা। এসবকিছুকে আমরা গুলে খেয়ে ফেলেছি। কিন্তু বাস্তবে তার লেশমাত্র দেখা যাচ্ছে না। তাহলে নিজেকে আয়নার সামনে দাঁড় করাতেই হয়। তবেই ধরা পড়বে আমার মধ্যে মূল্যবোধ কতটুকু রয়েছে। আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ না করতে পারলে এগিয়ে যাওয়ার কোন মানেই হয় না। এ তো কেবল নিজের ছায়া মাড়িয়ে এগিয়ে চলা। এ চলায় মুক্তি নেই, আনন্দ নেই।
এতে করে আমরা দিনে দিনে যেন অসামাজিক হয়ে উঠছি। কিন্তু কেন আমরা এমনটা হয়ে যাচ্ছি, সে নিয়ে ভাবার অবকাশ বা ফুরসৎ নেই। দিনরাত একটাই মন্ত্র নিজের অজান্তে জপে চলেছি। সেটা হল চরৈবেতি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা শিক্ষিত হয়েছি। কিন্তু কথা ছিল, শিক্ষিত হওয়ার পর দীক্ষিত হওয়া। সেটা না হওয়ায় কেবলই আমিত্ববাদে ভুগছি। আমি আর আমরা হতে পারছি না। আমরা হতে পারলেও কল্পনায় প্রতিপক্ষ তৈরি করে নিচ্ছি। আমরা-র শত্রু হয়ে যাচ্ছে ওরা। ওরা শত্রু না হলেও আমরা ওদেরকে শত্রু ভাবছি। ফলে সমাজ বিনির্মাণে যে সামষ্টিক প্রয়াস বা দায়বদ্ধতা থাকা উচিৎ ছিল, সেটা আমাদের চেনা-জানা পরিসর থেকে উধাও হয়ে যাচ্ছে। আমরা কেবল নিজেকে নিয়েই ভাবছি, অন্যের কথা বা সকলের কথা আমাদের বিবেচনায় থাকছে না। মূল্যবোধে এখানে কর্কটরোগে আক্রান্ত। আমরা যদি অন্যের বা সকলের কথা ভাবতে না পারি, তাহলে এই সমাজের কাছ থেকেও ভাল আশা করা অমূলক। তখন আমরা সমাজের উপাদান নয়, আমরা সমাজের কাছে বোঝা হিসেবে পরিগণিত হব। আর এখন সেটাই হচ্ছে। এ থেকে মুক্তির পথ হল, আপন হতে বাহির হওয়া। বদ্ধ ঘর থেকে বের হয়ে জগতটাকে দেখতে হবে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder