‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা

দৈনিক জনকণ্ঠ, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: স্বাধী দিবসের প্রাক্কালে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে ‘হর ঘর তিরঙ্গা যাত্রা’ উপলক্ষে ধূপগুড়িতে আয়োজন করা হলো সাইকেল র্যালি। শুক্রবার সকালে মহকুমা শাসকের দপ্তর থেকে এই র্যালির সূচনা হয়। র্যালিতে নেতৃত্ব দেন ধূপগুড়ির মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা।
সারিবদ্ধভাবে র্যালিতে অংশ নেন প্রশাসনের আধিকারিক, পুলিশকর্মী এবং স্কুল পড়ুয়ারা। উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরী, নির্বাহীন ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, ধূপগুড়ি থানার আইসি প্রশান্ত চামলিং, ট্রাফিক ওসি বসন্ত পাকরিন লামা-সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। মহকুমা শাসকের দপ্তর থেকে শুরু হয়ে র্যালিটি ধূপগুড়ি-ফালাকাটা গ্রামী জাতীয় সড়ক ধরে হাসপাতাল মোড়, ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি বাসস্ট্যান্ড হয়ে ফের মহকুমা শাসকের দপ্তরে এসে শেষ হয়। পুরো পথজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এই কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা দেওয়া হয়। র্যালি ঘিরে ধূপগুড়ি শহরের পথচলতি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা বলেন, “হর ঘর তিরঙ্গা যাত্রা উপলক্ষে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। আমি চাই, প্রত্যেকের বাড়িতে যাতে একটি করে জাতীয় পতাকা উড়ে। সাইকেল র্যালির মাধ্যমে শহর পরিক্রমা করে সকলের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।”
স্বাধীনতা দিবসকে সামন রেখে জাতীয় পতাকার মর্যাদা ও শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সফল করে তুলতে প্রশাসনের এই উদ্যোগে সামিল হন পড়ুয়া থেকে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। র্যালিকে ঘিরে শহরজুড়ে তৈরি হয় উৎসবের আবহ, আর সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় দেশাত্মবোধ ও উদ্দীপনার উচ্ছ্বাস।
























































































































