BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

কলম ও ক্যানভাসে ব্যতিক্রমী মফিজুল ইসলাম

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১২

বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন:

নতুন পয়গাম: দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের মাছিভাঙা গ্রামের সন্তান মহম্মদ মফিজুল ইসলাম বাংলা সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতির পরিসরে এক উজ্জ্বল পরিচিত নাম। আট ভাই-বোনের মধ্যে চতুর্থ। স্বল্পসচ্ছল পরিবারের সন্তান হয়েও তিনি অদম্য সাধনা আর নিরলস জিদের মধ্য দিয়ে গড়ে তুলেছেন স্বতন্ত্রতা ও স্বকীয় পথচলা। পিতা আব্দুল মালেক মোল্লা ও মাতা রহিমা বিবির স্নেহমণ্ডিত ছায়া শৈশবেই হারালেও ভেঙে পড়েননি; বরং নিজের প্রতিভাকে সাধনার জলে সিঞ্চিত করে জীবনের সত্যকে জয় করেছেন।

আরও পড়ুন:

পেশায় তিনি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পাশাপাশি রাজ্যের একজন স্টেট রিসোর্স পার্সন। শিক্ষাজগতে তাঁর প্রধান লক্ষ্য, পিছিয়েপড়া ছাত্র-ছাত্রীদের মূল স্রোতে ফিরিয়ে আনা, স্কুল-ছুট শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্ত করা এবং নতুন দিশায় এগিয়ে নিয়ে যাওয়া। শিক্ষক-প্রশিক্ষণ থেকে শুরু করে জেলা ও রাজ্য স্তরের নানান কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ শিক্ষা আন্দোলনের অন্তর্নিহিত শক্তিকে সমৃদ্ধ করেছে।

আরও পড়ুন:

লেখালিখির জগতে তাঁর আত্মপ্রকাশ অল্প বয়সেই। ১৯৮৬ সালে প্রথম কলম ধরা, আর ১৯৮৮ সালে ১৬ বছর বয়সে রাজারহাটের শতাব্দী প্রাচীন বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশনের বাৎসরিক পত্রিকা সম্পাদনার গুরুদায়িত্ব পালন তাঁর সাহিত্যপ্রীতির প্রাথমিক নিদর্শন। কমার্সের ছাত্র হয়েও সাহিত্য ও সাংবাদিকতার প্রতি টান তাঁর গভীর।

আরও পড়ুন:

আকাশবাণী কলকাতার ‘প্রাত্যহিকী’ ও ‘যুববাণী’র ‘হাটে বাজারে’ অনুষ্ঠানে তিনি নিয়মিত লিখেছেন। বহুবার ‘সেরা পত্রকারের’ শিরোপাও পেয়েছেন। ‘সেরার সেরা’ খেতাবও পেয়েছেন। মহম্মদ মফিজুল ইসলামের মুক্তঝরা হাতের লেখা আকাশবাণী কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন গণমাধ্যমে ও সমাজ মাধ্যমে বহুবার প্রশংসিত হয়েছে।
বাংলাদেশ থেকে প্রকাশিত ৩০-টিরও বেশি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। কলকাতার প্রথম সারির সংবাদপত্র ও পত্রিকাতেও সমান স্বীকৃতি পেয়েছেন তিনি। ‘Newz বাংলা’, ‘সংবাদ নজর’, ‘দিনদর্পণ’, ‘পূবের কলম’, ‘নতুন গতি’, ‘সুখবর’,
‘আপনজন’, ‘মীযান’, ‘আরো খবর’, ‘নতুন পয়গাম’— প্রায় সবেতেই তাঁর উত্তর সম্পাদকীয়, প্রবন্ধ ও কবিতা নিয়মিত স্থান পায়। তাঁর লেখায় প্রতিবাদের সুর, বঞ্চিত মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সমাজ পরিবর্তনের গভীর আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষামূলক বা সামাজিক যেকোন প্রসঙ্গেই তিনি তুলে ধরেন যুক্তিনিষ্ঠ ও মানবিক দৃষ্টিভঙ্গি।

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ, প্যারিস, নরওয়ে-সহ এক হাজারেরও বেশি পত্র-পত্রিকায় তাঁর নিয়মিত লেখালিখি। চার শতাধিক সংকলন গ্রন্থে তাঁর কবিতা, গুচ্ছ কবিতা ও সমসাময়িক বিভিন্ন প্রবন্ধ স্থান পেয়েছে। লেখালিখির পাশাপাশি তিনি দক্ষ সম্পাদক। এখনও পর্যন্ত সাতটি পত্রিকার সম্পাদনায় যুক্ত থেকেছেন। নিজের হাতের লেখায় বেশ কয়েকটি দেওয়াল পত্রিকাও প্রকাশ করেছেন। কিন্তু সেভাবে সংরক্ষণ করা হয়ে ওঠেনি। অতি সম্প্রতি অত্যন্ত সাজানো গোছানো ও দৃষ্টিনন্দন ‘লাইম লাইট’ পত্রিকা গোটা রাজ্যে, দেশে, এমনকি বিদেশেও প্রশংসিত ও সমাদৃত হয়েছে। এই পত্রিকা তাঁকে প্রচুর খ্যাতি, সুনাম ও পুরস্কার এনে দিয়েছে।

আরও পড়ুন:

ইতিহাসভিত্তিক গ্রন্থ ‘বিশ্ব ইতিহাস পরিক্রমা’-তে তাঁর জীবনী অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া ‘অমর তাপস’, ‘অনেক কথা বলার ছিল’, ‘চাকা ঘুরছে’, ‘না বলা কথা’ প্রভৃতি গ্রন্থ তাঁর সাহিত্যকীর্তির গুরুত্বপূর্ণ সংযোজন। সাহিত্য, সাংবাদিকতা ও চিত্রকলার পাশাপাশি তিনি ক্যালিগ্রাফার, কমার্শিয়াল আর্টিস্ট ও মোটিভেশনাল স্পিকার হিসেবেও সমান খ্যাতিমান। কলমের আঁচড় ও তুলির টান — দুই শিল্পেই তিনি সমান দক্ষ।

আরও পড়ুন:

পেয়েছেন উত্তর ২৪ পরগণার ‘পীর আল্লামা আব্দুল হান্নান খাঁন স্মৃতি পুরস্কার’ (২০২০), ‘রাখালদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মাননা’ (২০২২), ‘ডাইভার্স ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ (২০২২), ‘বর্ষ সেরা প্রাবন্ধিক পুরস্কার’ (২০২৩), বাংলাদেশ থেকে ‘আজকালের আলো সাহিত্য সম্মাননা’ (২০২৪)-সহ চার শতাধিক সম্মাননা। সম্প্রতি রাণাঘাট বইমেলায় ‘কবি শিরোমণি’ পুরস্কার এবং ‘একুশ শতকের সেরা বাঙালি’, ‘মধুকবি সম্মাননা’, ‘বিভূতিভূষণ বন্দোপাধ্যায় স্মৃতি সম্মাননা’, ‘ভাঙড় প্রেসক্লাবের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’, ‘বিদ্যাসাগর সম্মাননা’ তাঁর গৌরবকে আরও উজ্জ্বল করেছে।
মহম্মদ মফিজুল ইসলাম শুধু একজন শিক্ষক বা কবি নন, তিনি এক বহুমাত্রিক ব্যক্তিত্ব —সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক, শিল্পী ও চিন্তক। তাঁর প্রতিটি পদক্ষেপে যেমন থাকে প্রতিবাদের ভাষা, তেমনি রয়েছে সৌন্দর্যের সৃজন। বাংলা সংবাদ ও সাহিত্যজগৎ তাঁর অবদানে সমৃদ্ধ হয়েছে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder