BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

পৃথিবীর প্রথম বিবাহ আদম-হাওয়া (আ.)-এর মধ্যে

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:১৫ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:১৫

রায়হান রাশেদ

আরও পড়ুন:

আল্লাহতায়ালা পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি পাঠানোর চিন্তা থেকে আদম (আ.)-কে সৃষ্টি করলেন। আদম হিব্রু শব্দ, যার অর্থ মানুষ। তিনিই পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী। আদম (আ.)-এর বসবাস ছিল জান্নাতে। যেখানে অশান্তি নেই, অভাব-অনটন নেই, দুশ্চিন্তা নেই। চারপাশে আছে অগণিত নেয়ামত। নানান স্বাদের খাবার ও ফল। হরেক রঙের ফুল। চাইলেই সবকিছু পাওয়া যায়। হাত বাড়ালেই মুঠো ভরে আসে কাঙ্ক্ষিত সবকিছু। কিন্তু এত কিছুর ভিড়ে তাঁকে ছুঁয়ে যায় এক শূন্যতা। তাঁর কোনো সঙ্গী ছিল না। স্ত্রী ছিল না- যার কাছে তিনি প্রশান্তি পেতে পারেন। যার সঙ্গে জান্নাতের উদ্যানে বসে গল্প করতে পারেন। নিজেকে বড় একলা লাগে। পীড়িত লাগে।
একদিন হজরত আদম (আ.) ঘুম থেকে উঠে দেখলেন, তাঁর মাথার কাছে একজন নারী বসে আছেন। তাঁর মতোই অবয়ব, সৃষ্টির উপাদান এক। কথাবার্তা বলে জানতে পারলেন, এ নারীকে তাঁর একাকিত্ব ঘুচাতে ও প্রশান্তির জন্য সৃষ্টি করা হয়েছে।
আল্লাহর নির্দেশে তাঁরা পরস্পরে স্বামী-স্ত্রীর পরিণয়ে (বিবাহবন্ধনে) আবদ্ধ হলেন। মহানন্দে জান্নাতে থাকতে লাগলেন। সুখেই দিন কাটছিল তাঁদের। আল্লাহতায়ালা হজরত আদম (আ.)-কে বললেন, ‘তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো। যা ইচ্ছা খাও। (এরপর বিশেষ একটি গাছ দেখিয়ে আল্লাহুতায়ালা বললেন) তোমরা এর কাছেও যাবে না। অন্যথায় জালিমদের অন্তর্ভুক্ত হবে।’ (সুরা বাকারা : ৩৫)।
গাছের ধারেকাছে যেতে নিষেধ করে আল্লাহ তাঁদের পরীক্ষা নিলেন। এদিকে ইবলিস তাঁদের ধোঁকায় ফেলতে নিরন্তর চেষ্টা করছিল। ইবলিস ছিল আদমের প্রতি অখুশি। তাঁর কারণেই সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। তার ওপর আল্লাহর অভিসম্পাত পড়েছে। সে বলল, ‘হে আমার প্রতিপালক, যেহেতু আপনি আমাকে ভ্রান্তপথে ঠেলে দিলেন, কাজেই আমিও পৃথিবীতে মানুষের কাছে পাপকাজকে সুশোভিত করে দেখাব আর তাদের সবাইকে বিভ্রান্ত করব।’ (সুরা হিজর : ৩৯)।

আরও পড়ুন:

৩য় পর্বঃ কেন দ্রুত বিয়ে করবেন | News39.net
ইবলিস আদম ও হাওয়া (আ.)-কে কুমন্ত্রণা দিতে লাগল। শয়তানের কুমন্ত্রণার ফাঁদে পড়ে তাঁরা নিষিদ্ধ গাছের ফল খেলেন। সঙ্গে সঙ্গে তাঁদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। তাঁরা গাছের পাতা দিয়ে শরীর ঢাকলেন। আল্লাহ তাঁদের জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আদম (আ.) বেশ অনুতপ্ত হলেন। খুব দুঃখ পেলেন। কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহর দয়া হলো। তিনি একটি বিশেষ দোয়া শিখিয়ে দেন – রাব্বানা জালামনা …… লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, ‘হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আমাদের দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’ (সুরা আরাফ: ২৩)।
আল্লাহর শেখানো দোয়াটি পড়ে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ ক্ষমা করলেন। তওবা ও ইবাদতে তিনি খুশি হলেন। আদম-হাওয়াকে পুনর্মিলন করলেন। জান্নাতে আদম (আ.) তাঁর স্ত্রীর সঙ্গে শারীরিকভাবে মিলিত হননি। পৃথিবীতে আসার পর জিবরাইল (আ.) আল্লাহর পক্ষ থেকে এর নির্দেশ নিয়ে আসেন এবং পদ্ধতি শিখিয়ে দেন।
তাঁদের প্রতিটি মিলনে প্রতিবার এক জোড়া করে সন্তান জন্ম নিত। একটি পুত্র ও একটি কন্যা। এই পুত্র-কন্যাদের মধ্যে বিয়ে হয়। এভাবে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে থাকে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাদের দুজন থেকে বহু নারী-পুরুষ ছড়িয়ে দেন।’ (সুরা নিসা: ১)।
আদম ও হাওয়া (আ.) দম্পতির কতজন সন্তান ছিল, এ ব্যাপারে কোরআন-হাদিসে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে ধর্মতাত্ত্বিকদের থেকে দুটি মতামত পাওয়া যায়। ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির (রহ.) বলেন, ‘হাওয়া (আ.) ২০ বার গর্ভধারণ করে ৪০টি সন্তান প্রসব করেছিলেন। প্রতিবার একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত।’ (নবুওয়াতু আদম ওয়া রিসালাতুহু, পৃষ্ঠা : ১১৫)। অনেকে আবার বলেন, ‘হাওয়া (আ.) ১২০ বার গর্ভধারণ করেন। প্রতিবার একটি ছেলে ও একটি মেয়ে প্রসব করেন।’ আদম (আ.)-এর জীবদ্দশায় তাঁর সন্তান ও পরিবারের সদস্য সংখ্যা চার লাখে উন্নীত হয় বলে তাঁরা দাবি করেন। (মুজাজুত-তারিখিল ইসলামি, খণ্ড ২, পৃ: ১৩)।
আদম (আ.) ও হাওয়া (আ.) দম্পতির বহু সন্তান থাকলেও কোরআন-হাদিসে শুধু তিনজনের নাম পাওয়া যায়- হাবিল, কাবিল ও শিস (আ.)। (সুরা মায়িদা: ২৭; কানজুদ্দুরার ওয়া জামিউল গুরার, খণ্ড : ২, পৃ : ৬৪)।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder