BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

ভূমিকম্প হলে পৃথিবী দুলে ওঠে কেন?

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৪৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৪৫

মুনির হাসান

আরও পড়ুন:

ভূমিকম্প হলে প্রথমে মনে হয়, মাথা যেন ঘুরছে। কিন্তু তার পরই বোঝা যায়, না, এটা ঠিক মাথা দুলুনি নয়! এ তো পুরো পৃথিবীর দুলুনি! সেই আদিকাল থেকেই মানুষ ভূমিকম্প টের পেয়েছে। আর ভেবেছে, আচ্ছা এমন কেন হয়? কিসের জন্য ভূকম্প হলে পৃথিবীটাই দুলে ওঠে? নড়ে ওঠে? এমনি আমরা কোনকিছুকে শূন্যে ভেসে থাকতে দেখি না। কোনো না কোনো অবলম্বন লাগে। এই চিন্তাকে প্রসারিত করে পুরনো দিনের মানুষ ভাবল, পৃথিবীও নিশ্চয়ই কোনো না কোনো কিছুর ওপর বসে আছে। যেমন পুরাণের লেখকেরা বললেন, পৃথিবী বসে আছে বাসুকি দেবের সহস্র ফণার ওপর। সহস্র ফণার একটার ওপর আছে পৃথিবী। যদি কোনো কারণে বাসুকি দেব ফণা পরিবর্তন করে এক ফণা থেকে আর এক ফণায় নিয়ে যায় পৃথিবীকে, তখনই সেটা সামলাতে ধরণি নাকি কেঁপে ওঠে! ইউরোপে অবশ্য সাপের ব্যাপারটা ছিল না। তাঁরা ভাবতেন, পৃথিবী আছে একটা কাছিমের পিঠের ওপর। সেই কাছিমটা আছে আর একটা কাছিমের ওপর। সেটি আর একটার ওপর… এভাবে অনাদি-অনন্ত। আর কোনো কাছিম যদি কোনো কারণে নড়াচড়া করে? ব্যস, তাহলেই কেল্লাফতে।
এই সাপ-কাছিমের তত্ত্ব দীর্ঘকাল মানুষকে আবৃত করে রাখে। নিউটনই প্রথম বললেন, মহাশূন্য ঝুলে থাকার জন্য কোনো অবলম্বন লাগে না। কারণ, দুনিয়ার সবাই সবাইকে আকর্ষণ করে। সূর্য টেনে রেখেছে পৃথিবীকে। সেই টানের সঙ্গে সমন্বয় করতে পৃথিবীকে দৌড়াতে হচ্ছে সূর্যের চারদিকে। সে জন্য সে পড়ে যাচ্ছে না। ব্যাপারটা সহজে বোঝা যায়, যখন তুমি একটা সুতার এক প্রান্তে একটা ঢিল বেঁধে অপর প্রান্ত আঙুলে জড়িয়ে ঘোরাতে থাকো, যতক্ষণ পর্যন্ত তুমি ঘোরাতে থাক, ততক্ষণ পর্যন্ত ঢিল কিন্তু তোমার আঙুলের চারপাশে আবর্তিত হয়। এ হল কেন্দ্রের দিকে, আর কেন্দ্র থেকে দূরে চলে যাওয়ার চেষ্টার একটা সমন্বয়। পৃথিবী ও সূর্যের বেলাতেও তাই।
এভাবে কাছিম আর সাপের বিতাড়নের পর বিজ্ঞানীরা আবার নড়েচড়ে বসলেন। আরে, তাহলে কেন পৃথিবী দুলে উঠছে? কারণটা কী? এর মধ্যে কয়েকটা ভূমিকম্পের ফলে বিরাট ক্ষয়ক্ষতি দেখে তাঁদের একটা চিন্তা সহজ হল। ভূমিকম্পের সময় তার মানে বিরাট আকারের শক্তির প্রকাশ হয়ত, এই শক্তি আসে কোথা থেকে?
উত্তর হল, পৃথিবীর ভেতর থেকে আসে এই দুর্নিবার শক্তি। কারণ, দুলুনিটা তো মাটিতেই হয়, আকাশে নয়। এভাবে বিজ্ঞানীরা ধাপে ধাপে আবিষ্কার করলেন ভূমিকম্পের কারণ। সেই নেপথ্য রহস্য আর কিছু নয়, আকস্মিকভাবে ভূগর্ভের শক্তি বের হয়ে আসা। ভূগর্ভে শক্তি বের হয়ে আসার সময় তৈরি করে সিসমিক তরঙ্গ। আর এই তরঙ্গ ছড়িয়ে পড়ে উৎস থেকে চারদিকে। একটি পুকুরে ঢিল ছুড়লে যেভাবে তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেই রকম।
এ রকম শক্তি বের হওয়ার বেশ কয়েকটা কারণ হতে পারে। একটা সহজ কারণ হল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এ সময় আগ্নেয়গিরির আশপাশে ভূমিকম্প হয়। তবে, সাধারণও আমরা যে ভূকম্পের কথা বলি, তার উৎস বোঝার জন্য আমাদের অনেক কাল আগের পৃথিবীর অভ্যন্তরে যেতে হবে। একসময় পৃথিবীর সব স্থলভাগ একত্রে ছিল। কালক্রমে এরা পরস্পরের কাছ থেকে দূরে সরে গেছে।
১৯১২ সালে জার্মান বিজ্ঞানী আলফ্রেড ভাগনার এটির নাম দিয়েছেন মহাদেশীয় চলাচল। এই চলাচলের কারণ, পৃথিবীর উপরিভাগ কতগুলো অনমনীয় প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলোকেই বিজ্ঞানীরা বলেন টেকটোনিক প্লেট। এই প্লেট পৃথিবীর ভেতরের গলিত পদার্থের বাইরের আবরণ। মানে একটা শিলাস্তর। ভূস্তরের সবকিছু এই প্লেটগুলোর ওপরে অবস্থিত।
টেকটোনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে পাশাপাশি লেগে আছে। কোনো কারণে এগুলোর নিজেদের মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি। এই সংঘর্ষ হয় কখনো মৃদু, কখনো সজোরে। ঘর্ষণের মাত্রা বেশি হলে শক্তি নির্গত হয় বেশি। শক্তি তখন বের হতে চায় এবং সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। যদি তরঙ্গ শক্তিশালী হয়, তাহলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়। আর তখনো যদি যথেষ্ট শক্তি থাকে, তাহলে সেটা ভূ-ত্বককে কাঁপিয়ে দেয়। একেই আমরা বলি ভূমিকম্প!
বোঝা যাচ্ছে, প্লেটগুলোর মিলনস্থলই হল ভূমিকম্পের মূল উৎস এবং সেখান থেকে যত দূরে যাবে, ততই তার শক্তি কমে যাবে। আর ভূকম্পের শক্তি বা মাত্রা মাপা হয় রিখটার স্কেলে, যা কি না একটা এলগারিদমভিত্তিক স্কেল। এর মানে, ৩ মাত্রার ভূমিকম্প ২ মাত্রার ভূমিকম্পের চেয়ে ১০ গুণ শক্তিশালী।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder