BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

কয়েক’শ বছর ধরে চলেছে যেসব যুদ্ধ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৫৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৫৭

বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন:

যুদ্ধের সময় আক্রমণ-পাল্টা আক্রমণ, সংঘাত-হানাহানি, হত্যা-ধ্বংসযজ্ঞ ও রক্তপাত ইত্যাদি খুবই স্বাভাবিক। এর প্রভাবে ব্যক্তি ও সমষ্টিগত জীবনে ঘৃণা, আক্রোশ, হিংসা, বিদ্বেষ, জিঘাংসা, প্রতিশোধ পরায়ণতার মতো তীব্র নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রবণতা প্রবলভাবে সক্রিয় হয়। যুদ্ধ যত দীর্ঘায়িত হয়, তীব্র মানসিক ধকল বা ট্রমাও তত প্রকট রূপ নেয়। ধকল কাটানো হয়ে পড়ে বেশ কঠিন। এমনই কয়েকটি দীর্ঘমেয়াদি যুদ্ধ ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে আলাদাভাবে। মানব ইতিহাসের সেইসব দীর্ঘমেয়াদি যুদ্ধগুলো সম্পর্কে এখানে সংক্ষিপ্ত আলোচনা করা হল।
রিকনকুয়েস্টা:
স্পেন এবং পর্তুগালের সঙ্গে তৎকালীন আইবেরীয় উপদ্বীপের মুসলিম যোদ্ধাদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। ইতিহাসে এটা ‘রিকনকুয়েস্টা’ নামে পরিচিত। মুসলিম যোদ্ধারা জিব্রাল্টার প্রণালী অতিক্রম করলে ৭১১ খ্রিষ্টাব্দে যুদ্ধের সূচনা হয়। পরে তাঁরা ৭১৮ খ্রিষ্টাব্দের মধ্যে পুরো স্পেন ও পর্তুগাল দখলে নেন। পতন হয় ইউরোপীয় খ্রিষ্টান সাম্রাজ্যের। পরবর্তীতে ১১ শতকের দিকে খ্রিষ্টানরা আবার শক্তিশালী হতে শুরু করে। শেষ পর্যন্ত ১৪৯২ খ্রিষ্টাব্দে দ্বিতীয় ফার্দিনান্দ আর প্রথম ইসাবেলার যোদ্ধাদের হাতে গ্রানাডার পতনের মধ্য দিয়ে কয়েক শতকের এ যুদ্ধের সমাপ্তি হয়। রিকনকুয়েস্টা যুদ্ধ ৭৮১ বছর ১ মাসব্যাপী চলেছিল। ইতিহাসে এটাই সবচেয়ে বেশি সময় ধরে চলা যুদ্ধ।
রোমান-জার্মান যুদ্ধ:
প্রাচীন ইউরোপের ভূখণ্ডে দীর্ঘমেয়াদে প্রভাব বিস্তার করা যুদ্ধগুলোর একটি রোমান-জার্মান যুদ্ধ। দুই প্রভাবশালী সভ্যতার মধ্যে এই যুদ্ধ শুরু হয় ১১৩ খ্রিষ্টপূর্বাব্দে, শেষ হয় ৫৯৬ খ্রিষ্টাব্দে। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে চূড়ান্তভাবে শেষ হওয়া এ যুদ্ধ চলেছিল প্রায় ৭০৮ বছর। ইতিহাসে দীর্ঘকাল ধরে চলা দ্বিতীয় যুদ্ধ এটা। সাত শতকের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের ফলে খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতক থেকে দশম খ্রিষ্টাব্দ পর্যন্ত রোমান সাম্রাজ্য ও জার্মানিক পূর্বপুরুষ শাসিত অঞ্চলগুলোতে বড় ধরনের বাস্তুচ্যুতির ঘটনা ঘটে।
অ্যাংলো-ফরাসি যুদ্ধ:
ফরাসি ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই যুদ্ধের সুদূরপ্রসারী প্রভাব ইউরোপের বাইরেও দেখা গিয়েছিল। ১১০৯ খ্রিষ্টাব্দে শুরু হওয়া রক্তক্ষয়ী এ যুদ্ধ ১৮১৫ সালে নেপোলিয়নের দ্বিতীয় পরাজয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। সেই হিসাবে অ্যাংলো-ফরাসি যুদ্ধ ৭০৬ বছর ৫ মাসের কিছু বেশ সময় চলেছে। ধারাবাহিক এ যুদ্ধের কয়েকটি উল্লেখযোগ্য লড়াই ছিল এগিনকোর্ট, ক্রেসি ও ওয়াটার-লু। নেপোলিয়নের নেতৃত্বাধীন ফরাসি সাম্রাজ্যের যোদ্ধারা ইউরোপীয় সম্মিলিত শক্তির কাছে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে যুদ্ধের দামামা থামে।
রোমান-পার্সিয়ান যুদ্ধ:
বিশ্বের প্রাচীন দুই প্রভাবশালী সাম্রাজ্যের একটি রোমান, অন্যটি পারস্য। এ দুই সাম্রাজ্য ৬৮১ বছর ধরে একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল। যুদ্ধের সূচনা হয় ৫৪ খ্রিষ্টপূর্বাব্দে। আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ৬২৮ খ্রিষ্টাব্দে এসে। ৫৩ খ্রিষ্টপূর্বাব্দে রোমান জেনারেল মার্কাস ক্রাসাসের মেসোপটেমিয়া আক্রমণের মধ্য দিয়ে এ যুদ্ধের উত্তেজনা ছড়ায়। আর এ পরিস্থিতিতে দ্বিতীয় মিথ্রিডেটস ও লুসিয়াস কর্নেলিয়াস সুল্লার মধ্যে মৈত্রী আলোচনা ব্যর্থ হওয়ায় পরের বছর যুদ্ধ শুরু হয়। যুদ্ধে পূর্ব রোমের সম্রাট হেরাক্লিয়াস ও তাঁর ভাই থিওডোর পারস্য সাম্রাজ্যের ওপর বড় রকমের আঘাত হানতে সক্ষম হন। পরে পারস্য শাসকেরা সফল শান্তি আলোচনা সম্পাদন করেন। এ যুদ্ধের প্রযুক্তিগত উদ্ভাবনগুলো শতাব্দী পেরিয়েও যুদ্ধকৌশলে প্রভাব রেখে গেছে।
বাইজেন্টাইন-বুলগেরিয়া যুদ্ধ:
বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্য ও বুলগেরিয়ার মধ্যে এ যুদ্ধ হয়েছিল। যুদ্ধ শুরু হয়েছিল ৬৮০ খ্রিষ্টাব্দে। ওই সময় বুলগেরিয়ার শাসক খান আসফারুহ তাঁর সেনাদের নিয়ে দানিয়ুব নদী পেরিয়ে বাইজেন্টাইন ভূখণ্ডে ঢুকে পড়েন ও নিজের সাম্রাজ্য বিস্তার করেন। সেই যে যুদ্ধ শুরু, ১৩৫৫ খ্রিষ্টাব্দে এসে তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। দিনপঞ্জির পাতায় তত দিনে সাড়ে ৬ শতকের বেশি সময় পেরিয়ে গেছে। আরও সুনির্দিষ্ট করে বললে সময়টা ৬৭৫ বছর। ১৩৫৫ খ্রিষ্টাব্দে ধারাবাহিক এ যুদ্ধের শেষ পর্বে বুলগেরিয়া জয় পেয়েছিল। যদিও অল্প সময়ের মধ্যে অটোমান সাম্রাজ্যের উত্থানে বাইজেন্টাইন ও বুলগেরিয়া উভয় সাম্রাজ্যের অবসান হয়।
ক্রুসেড:
ক্রুসেডকে বলা হয় ধর্মযুদ্ধ। ১০৯৫ থেকে ১৬৯৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্রুসেড ঘটেছে। ইউরোপের খ্রিষ্টান রাজ্যগুলোর শাসকেরা ওই সময় মধ্যপ্রাচ্যের লেভান্ত বা পূর্বাংশের মুসলিম-নিয়ন্ত্রিত ভূমি দখলে নেওয়ার অভিযানে নামলে ক্রুসেড শুরু হয়। ক্রুসেডের সময় মুসলিম শাসকদের কাছ থেকে জেরুজালেম পুনরুদ্ধার করা ইউরোপীয়দের বড় লক্ষ্য ছিল। তবে ক্রুসেডের প্রভাব যুদ্ধক্ষেত্রের বাইরেও ছড়িয়ে পড়ে। প্রায় ৬০৪ বছর ধরে চলা লড়াই, চরম অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার পর ক্রুসেড থামে।
আরব-বাইজেন্টাইন যুদ্ধ:
ইতিহাসের অন্যতম প্রভাব বিস্তারকারী যুদ্ধগুলোর অন্যতম আরব-বাইজেন্টাইন যুদ্ধ। এ যুদ্ধ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে কার্যত ভৌগোলিক সীমা টেনে শেষ হয়েছিল। আর এ সীমার জের শতাব্দীর পর শতাব্দী টেনে নিয়ে চলেছে কোটি কোটি মানুষ। অর্থনৈতিক, ভূরাজনৈতিক ও ধর্মীয় – তিন ক্ষেত্রেই আরব-বাইজেন্টাইন যুদ্ধের প্রভাব ব্যাপক। যাহোক, এ যুদ্ধের সূচনা হয় ৬২৯ খ্রিষ্টাব্দে, শেষ হয় ১০৫০ খ্রিষ্টাব্দে এসে। অর্থাৎ আরব-বাইজেন্টাইন যুদ্ধ চলেছিল চার শতাব্দীর বেশি সময় বা প্রায় ৪২১ বছর।
ইয়েমেন-অটোমান যুদ্ধ:
ইয়েমেন ও অটোমান শাসকদের এই সংঘাত চলেছিল ৩৭৩ বছর। শুরু হয় ১৫৩৮ খ্রিষ্টাব্দে, শেষ হয় ১৯১১ খ্রিষ্টাব্দে। পুরো আরব উপদ্বীপে সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা ছিল প্রতাপশালী অটোমান শাসকদের। তবে বাধ সাধেন ইয়েমেনের শাসকেরা। ফলাফল, শতকের পর শতক সংঘাত। অটোমানদের পক্ষ থেকে দ্বিতীয় সেলিম ও প্রথম সুলেইমানের মতো গভর্নররা সাফল্যের মুখ দেখেন। ইয়েমেন ও এর আশপাশে অটোমান প্রভাব নিশ্চিত হয়। অটোমানদের অধীন ইয়েমেনের স্ব-শাসনের শর্ত জুড়ে দিয়ে এক চুক্তিতে ১৯১১ সালে সংঘাত থামে। যদিও কয়েক বছরের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে এই চুক্তি অকার্যকর হয়ে পড়ে।
মরক্কো-পর্তুগাল যুদ্ধ:
পর্তুগালের সম্রাট ও মরক্কোর রাজাদের মধ্যে ধারাবাহিক সংঘাতের সূচনা হয়েছিল ১৪১৫ খ্রিষ্টাব্দে। শেষ হয় ১৭৬৯ খ্রিষ্টাব্দে। প্রায় ৩৫৪ বছর ধরে একের পর এক সংঘাতে জড়ায় দুই পক্ষ। ভূমধ্যসাগরের পশ্চিমাঞ্চলে মরক্কোর নৌ-শক্তিকে হটিয়ে পর্তুগালের আধিপত্য প্রতিষ্ঠা করা ছিল সংঘাতের আসল লক্ষ্য। পর্তুগালের রাজা সেবাস্টিয়ান যুদ্ধক্ষেত্রে নিহত হন। পরবর্তীতে মরক্কোর ভূখণ্ড থেকে পর্তুগিজ সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
রুশ-তুর্কি যুদ্ধ:
রুশ সাম্রাজ্য আর অটোমান সাম্রাজ্যের মধ্যে সংঘটিত ১২টি সংঘাতকে একযোগে রুশ-তুর্কি যুদ্ধ বলা হয়। ১৫৬৮ খ্রিষ্টাব্দে শুরু হয়ে এ যুদ্ধ থামে ১৯১৮ খ্রিষ্টাব্দে। অর্থাৎ যুদ্ধ চলেছিল প্রায় ৩৫০ বছর। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মানির বিরুদ্ধে জোট গড়ে ব্রিটেন ও রাশিয়া। এ জোটে তুরস্কও ছিল। সই হয় চুক্তি। ইতিহাসে এটা ব্রেস্ট-লিটভস্ক চুক্তি (১৯১৮) নামে পরিচিত। এ চুক্তির মধ্য দিয়ে রাশিয়া ও তুরস্কের সাড়ে তিন শতকের সংঘাত ও সব বিরোধিতার অবসান ঘটে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder