কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা

নিজস্ব প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ: কার্ডিফের সোফিয়া গার্ডেনসে কাজে এলো না বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের দুরন্ত ব্যাটিং। অভিজ্ঞ জো রুটের দুর্ধর্ষ ব্যাটিং দিনশেষে ভারতকে হারিয়ে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল স্বাগতিক ইংল্যান্ড। শুরুতেই ভারতীয় বোলাররা এদিন ইংল্যান্ডের দুই ওপেনার কে সাজঘরে ফেরালেও ম্যাচের হাল ধরেন অভিজ্ঞ জো রুট। এদিন জয়ের কারিগরও তিনি।এই ম্যাচে জয়ের ফলে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড। অন্যদিকে ভারতীয় ব্যাটাররা কার্ডিফের সোফিয়া গার্ডেনসে সেরকম ভালো কিছু করে উঠতে পারল না বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ছাড়া। তবে দুটি দলের বোলিং লাইনআপ এদিন চাপে রেখেছিল ব্যাটারদের। দ্বিতীয় ওডিআই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৪৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক ইংল্যান্ড ৪৪.১ বল খেলে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে জয় তুলে নেয়। এদিনের ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে বিরাট কোহলি (৬৫) ও শ্রেয়াস আইয়ার ( ৬৬)। বল হাতে এই ম্যাচে ভারতীয় বোলাররা ইংল্যান্ডের ব্যাটারদের চাপে রেখেছিল। এই ম্যাচে ভারতের হয়ে বল হাতে গুরনূর ব্রার নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরা, শিবম দুবে ও প্রসিধ কৃষ্ণা এবং অক্ষর প্যাটেল। অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে জো রুট (৯৯) ও উইল জ্যাকস্ (৩০) । বল হাতে স্বাগতিক ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার ও গাস এটকিনসন নিয়েছে তিনটি করে উইকেট। ম্যাচের সেরা জো রুট। দ্বিতীয় ম্যাচের শেষে সিরিজের ফলাফল স্বাগতিক ইংল্যান্ড ১-১ ভারত।




















































































































