জাতীয় সড়কের দুর্ঘটনার কবলে মেটিলির বিডিওর গাড়ি

প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, চালসা:
বাতাবাড়ির দিক থেকে চালসা যাওয়ার পথে টিয়া বন জঙ্গলে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় পড়লো মাটিয়ালি বিডিও-র গাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন একটি মালবাহী লরির চালক। তবে মাটিয়ালি বিডিও অভিনন্দন ঘোষ ও তাঁর গাড়িচালক অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এবং দু’জনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিডিও অভিনন্দন ঘোষের প্রাথমিক চিকিৎসা হয়, আর গুরুতর আহত লরিচালককে চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ।
আরও পড়ুন























































































































