BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

পুশব্যাক এক অশনি সংকেত!

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৬

ড. নূরুল ইসলাম

আরও পড়ুন:

প্রতি বছর স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন প্রধানমন্ত্রী। এই ভাষণে তিনি সাধারণত সরকারের নীতি ও কৌশল ঘোষণা করেন। বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদি এবছরের ভাষণে অনুপ্রবেশ ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকারের বিশেষ পরিকল্পনা ঘোষণা করেন। এই ভাষণে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, অনুপ্রবেশের ফলে দেশের জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে! দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে! দেশের আর্থিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হচ্ছে! সত্যিই তো, পৃথিবীর কোন দেশই বিদেশিদের অনুপ্রবেশ মানতে পারে না।

আরও পড়ুন:

অতঃপর প্রধানমন্ত্রী ও বিজেপি দলের নেতা-কর্মীরা ধারাবাহিকভাবে কথিত অনুপ্রবেশ ও জনবিন্যাস পরিবর্তন নিয়ে সোচ্চার প্রচার চালিয়ে যাচ্ছেন। শুধু প্রচার নয়, সরকার ইতিমধ্যে বহু বিদেশি অনুপ্রবেশকারী এবং সেই সঙ্গে এদেশের বহু বৈধ নাগরিককে জোরপূর্বক দেশের বাইরে তাড়িয়ে দিচ্ছে! পুশ ব্যাক করে চলেছে! অনেকটা চুপিসারে। কারণ, সরকার আন্তর্জাতিক আইন ও বিধি অনুসরণ না করে একাজ করে চলেছে। এজন্য এনিয়ে সরকার প্রকাশ্য ঘোষণা না দিয়ে এবং গণমাধ্যমকে এড়িয়ে একাজ করে চলেছে। এজন্য আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। এজন্য ভারত সরকার মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, এটাই স্বাভাবিক।

আরও পড়ুন:

বস্তুত, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক এবং আধুনিক রাজতন্ত্রে প্রজার সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। পৃথিবীর সকল দেশে নাগরিকত্ব গ্রহণ এবং পরিত্যাগ করার সুনির্দিষ্ট পদ্ধতি আছে। কারা নাগরিক এবং কারা অবৈধ অভিবাসী – তাও সবিস্তারে বলা হয়েছে। অবৈধভাবে কোন দেশে অনুপ্রবেশ করলে তাকে বলা হয় অনুপ্রবেশকারী। অবৈধ অভিবাসীও বলা হয়। আবার পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধভাবে বসবাস করা যায়। এ ধরনের মানুষ বিদেশি। কিন্তু বৈধ অভিবাসী।

আরও পড়ুন:

অনুপ্রবেশ ও রাজনীতি:

আরও পড়ুন:

অনেকেই বিশ্বাস করেন, দেশের বর্তমান ক্ষমতাসীন দল ও সংগঠন গড়ে উঠেছে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে গৃহীত বিশেষ এক ধরনের নীতি ও আদর্শের ভিত্তিতে। আধুনিক সকল রাজনৈতিক দলের মতো বিজেপিরও নিজস্ব আদর্শ ও নীতিমালা আছে। তারাও পশ্চিমাদের অর্থনীতি ও রাজনীতি অনুসরণ করে। এসব নীতিমালা মানুষের মনে তেমন ছাপ ফেলে না। অন্য সব রাজনৈতিক দল থেকে তারা আলাদা। এটা তারা প্রমাণ করতে চায়। এজন্য তারা মসজিদ-মন্দির, অনুপ্রবেশ, ইউনিফর্ম সিভিল কোড, সংবিধানের ৩৭০ ধারা, মুসলিমদের জব্দ করা ইত্যাদি এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে। এগুলো তাদের বিশেষ বৈশিষ্ট্য। এই বিশ্বাস, এজেন্ডা ও নীতিমালা এক শ্রেণির হিন্দুদের মধ্যে তাদের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। বস্তুত এসব ইস্যু তাদের জীবনরেখা। তাদের প্রাসঙ্গিকতা। আর বর্তমান সরকার এই নীতি ও কৌশল বিশ্বস্ততার সঙ্গে অনুসরণ করে চলেছে।

আরও পড়ুন:

বর্তমান অনুপ্রবেশ নিয়ে দেশে যে হইচই হচ্ছে তা এই নীতির বহিঃপ্রকাশ। যতদূর জানা গেছে, সম্প্রতি সরকার যত লোক নিয়ম মেনে বা না মেনে পুশব্যাক করেছে, তারা সকলেই মুসলিম। সত্য বলতে কী, এদেশের জনবিন্যাস পরিবর্তন করতে বিদেশি কোন চক্রান্ত কাজ করে চলেছে – এমন কথা কেউ বিশ্বাস করেন না। আবার একথাও সত্য যে, অনেক মানুষ প্রতিবেশি অনেক দেশ থেকে দীর্ঘদিন ধরে এদেশে এসে চলেছে। বাংলাদেশ, নেপাল, তিব্বত, শ্রীলঙ্কা, পাকিস্তান থেকে এসেছে। তবে আরব থেকে আসছে কিনা বলতে পারব না। আমরা বিশ্বাস করি, কোন দেশ এভাবে দীর্ঘদিন ধরে বিদেশিদের গ্রহণ করতে পারে না। যেখানে অতিরিক্ত জনসংখ্যা এদেশের একটি বড় সমস্যা। অনুপ্রবেশ এখন গোদের উপর ফোড়া। কিন্তু বিজেপি ও এনডিএ সরকার উদ্বিগ্ন শুধুমাত্র বাংলাদেশী মুসলিমদের নিয়ে। তাদের ছাড়া আর কাউকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী মনে করে না।

আরও পড়ুন:

বস্তুত বিদেশি অবৈধ অভিবাসীদের কোন পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে মাঝে মাঝে সরকারি আমলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, অবৈধ অভিবাসীদের সংখ্যা কয়েক কোটি। অ্যাবসার্ড! এই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য নয়। বিশেষ করে তারা যাদের বিদেশি বলে চিহ্নিত করে চলেছে, সেই বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীর সংখ্যা কোনমতেই এত হতে পারে না। তারা কোন দুঃখে এদেশে আসবে? আচ্ছা, এদেশে তাদের কে আশ্রয় দেবে? এদেশের স্থানীয় মুসলিম সম্প্রদায় চিরস্থায়ী নিরাপত্তাহীনতার শিকার। বিদ্বেষ ও বৈষম্যের শিকার। অশিক্ষা ও দারিদ্র্যের শিকার। দাঙ্গা ও মব লিঞ্চিং এর শিকার। সেখানে তারা নিজেদের সংখ্যা বাড়াতে বিদেশি মুসলিমদের ডেকে নিয়ে আসবে! একথা শুনে গাধাও হাসবে! ভারত আমেরিকা নয়। পৃথিবীর সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস ভারতে। এদেশে আসলেই লোভনীয় চাকরি পাবে নাকি! কীসের প্রলোভনে বিদেশিরা জীবনের ঝুঁকি নিয়ে ভারতে অনুপ্রবেশ করবে!

আরও পড়ুন:

তবে একথা সত্য। এদেশে লক্ষ লক্ষ মানুষ এসেছে। কারা এসেছে? কোথা থেকে এসেছে? সরকার জানে। দলের নেতাকর্মীরা জানে। সকল ভারতীয় জানে। কিন্তু সে কথা সহজ ও সরলভাবে বললে পলিটিক্স হবে না। মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে মানুষ তাতানো যাবে না। মনে রাখতে হবে, যারা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কায় ও নেপালে জন্ম গ্রহণ করে ভারতকে পিতৃভূমি জ্ঞান করে। তারাই এদেশকে ভালবেসে আপন করতে এদেশে চলে আসছে। এদেশের হাজার হাজার সীমান্তরক্ষী বাহিনী তাদের স্বাগত জানাচ্ছে। হৃদয় থেকে না পয়সার বিনিময়ে – সে কথা হলফ করে বলতে পারব না। তারা তো সীমান্ত পার হয়ে আসছে। দেশের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে একটি পাখিও এদেশে প্রবেশ করতে পারবে না। অথচ কোটি কোটি মানুষ! এসব ভন্ডামি বুঝতে গবেষক হতে হবে না।

আরও পড়ুন:

মুসলিমদের সামনে বড় চ্যালেঞ্জ:

আরও পড়ুন:

গত কয়েক মাসে মুসলিমদের টার্গেট করে সরকার যেভাবে হয়রানি শুরু করেছে, তা খুব বিপজ্জনক! এই কথিত অভিযান ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষের মধ্যে অসন্তোষ ও অস্থিরতা সৃষ্টি করে চলেছে। যেকোন বাহানায় সরকার তাদের উপর নাগরিকত্ব প্রমাণের দায় চাপিয়ে দিচ্ছে। ভোটার তালিকায় নাম তুলতে, আধার কার্ড করতে গিয়ে, পাসপোর্ট করতে গিয়ে, পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে গিয়ে এবং সরকারি প্রকল্পের সুবিধা নিতে গিয়ে তাদের অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। তাছাড়াও, এক শ্রেণির তথাকথিত উগ্র রাষ্ট্রবাদী হিন্দু মুসলিমদের দেশছাড়া করার হুমকি দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করে চলেছে। সেই সঙ্গে সরকার সিএএ, এনআরসি এবং এসআইআর ইত্যাদি অভিযান চালিয়ে মুসলিমদের নাগরিকত্ব নিয়ে স্থায়ী অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করে চলেছে। সরকার নিরপেক্ষ ও ন্যায়ের পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক। কিন্তু সরকার ধর্মনিরপেক্ষ নয়। একটি ধর্মের পক্ষে এবং একটি ধর্মের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে।
অবাক লাগে, এমত অবস্থায় এদেশের দারিদ্র্য ক্লিষ্ট ও অশিক্ষিত মুসলিমরা নির্বিকার! তাদের বিরুদ্ধে এত বড় চ্যালেঞ্জ! কিন্তু এথেকে তাদের পরিত্রাণের উপায় ও পন্থা উদ্ভাবন করার কোন পরিকল্পনা নেই। কোন প্রচেষ্টা নেই।

আরও পড়ুন:

পরিস্থিতি অনিশ্চিত:

আরও পড়ুন:

যাদের বিরুদ্ধে এই ধরনের ভয়ানক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে তারা নির্বিকার! পরিস্থিতির গভীরতা ও স্পর্শকাতরতা উপলব্ধি ও বিবেচনা করে, একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এই মুহূর্তে দেশের প্রতিটি মুসলমানকে খেয়ে না খেয়ে নাগরিকত্ব প্রমাণের নথি জোগাড় করতে হবে। কিন্তু এই দরিদ্র ও অশিক্ষিত মানুষ কীভাবে পরিস্থিতি মোকাবিলা করবে! কখন, কোথায়, কে এই অগ্নিপরীক্ষার সম্মুখীন হবে, কেউ জানি না। বিচ্ছিন্নভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। পরিকল্পিত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় পরিণতি ভয়ঙ্কর হবে! প্রতিটি মহল্লা, পাড়ায় কমিটি করে এক অপরকে সাহায্য করুন। নথি জোগাড় করতে সহযোগিতা করুন।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder