স্পিনের ফাঁদে পাকিস্তানও, জমে উঠেছে পাকিস্তান-দঃ আফ্রিকা প্রথম টেস্ট

নতুন পয়গাম
বিপক্ষের জন্য পাতা ফাঁদে নিজেরাই আটকে গেল বাবর আজমরা।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে গুটিয়ে গেল শান মাসুদের দল।যদিও ম্যাচটি চরম উত্তেজনার দিকেই এগোচ্ছে। কেননা প্রথম ইসিংসে এগিয়ে থাকার সুবাদে দক্ষিণ আফ্রিকার সামনে ২৭৭ রানের লক্ষ্যমাত্রা রাখে স্বাগতিকরা।সেই লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে, তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেট হারিয়ে ৫১ রান। ২৯ রানে রায়ান রিকেলটন এবং ১৬ রানে টনি ডি জর্জি ক্রিজে অপরাজিত আছেন। আপাতত ৮ উইকেট হাতে রেখে, দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার আরও ২২৬ রান। অধিনায়ক এইডেন মার্করাম করেছেন ৩ রান এবং খাতা খুলতে পারেননি উইয়ান মুল্ডার
পাকিস্তানের হয়ে দুটি উইকেটই নিয়েছেন নোমান আলি। এর আগে, তৃতীয় দিনের শেষে, ৬ উইকেট হারিয়ে ২১৬ রান নিয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার স্কোর প্রথম ইনিংস ২৬৯ রানে গিয়ে শেষ হয়। ১০৪ রান করা টনি ডি জর্জির লড়াই দক্ষিণ আফ্রিকাকে ২৫০ রানের গণ্ডি পেরোতে অনেকটাই সাহায্য করে। পাকিস্তানের হয়ে নোমান আলি ৬টি এবং সাজিদ খান ৩টি উইকেট নেন।
তবে ম্যাচের যা গতিপ্রকৃতি আজই হয়তো ফয়সালা হয়ে যাবে।




















































































































