শনিবার পশ্চিমবঙ্গ সরকার ক্রীড়া যুবকল্যান দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো “খেলা হবে দিবস”

মতিয়ার রহমান, উলুবেড়িয়া, নতুন পয়গাম: ১৬ই আগষ্ট রাজ্য জুড়ে পালিত হলো এই “খেলা হবে দিবস”। এদিন উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে উলুবেড়িয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইণামুর রহমান, মহকুমা শাসক মানষ কুমার মন্ডল।
উলুবেড়িয়া ১নং ব্লক ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সমরুক শীতলচন্দ্র ইনিষ্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত হয় চারদলীয় ফুটবল প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, ব্লক ক্রীড়া ও যুব কল্যাণ আধিকারিক অমিত নষ্কর, সমাজসেবী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, সহসভাপতি সাহানা মল্লিক, কর্মাধ্যক্ষ আজিজুল হক, সেখ মুরাদ আলি, সেখ মফিজুল, শুভ্রা দাস, তপনা পঞ্চায়েতের প্রধান সামিনা বেগম প্রমুখ।
শ্যামপুর ১নং ব্লকের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে নবগ্ৰাম ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। তিনটে অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, প্রাক্তন জাতীয় ফুটবলার তথা বিধায়ক বিদেশ রঞ্জন বসু।



















































































































