মোসাদের নতুন প্রধান গফম্যান

নতুন পয়গাম, জেরুসালেম:
ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা ও গুপ্তচর সংস্থা মোসাদ-এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার তাকে নিয়োগ করেন। আগামী বছর জুনে মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন গফম্যান। এর আগে তিনি নেতানিয়াহুর সামরিক সচিব ও উপদেষ্টা ছিলেন। এছাড়াও গফম্যান দীর্ঘ সামরিক ক্যারিয়ারে ইসরাইলি সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি অন্যতম হল মোসাদ। গ্লোবাল র্যাং কিংয়ের মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরই মোসাদের অবস্থান।
আরও পড়ুন





















































































































