BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, রাত ১০:৩৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২৬, রাত ১১:০২

নতুন পয়গাম, এম নাজমুস সাহাদাত, ২১ ফেব্রুয়ারি ২০২৬:
মালদার রাজনৈতিক আঙিনায় এক পরিচিত নাম সায়েম চৌধুরী। তবে অধিকাংশ মানুষ তাঁকে চেনেন ‘বাবু চৌধুরী’ নামেই। বয়স ৪৫। ঠিকানা কালিয়াচক-২ নম্বর ব্লকের মোথাবাড়ি। জাতীয় কংগ্রেস ছাত্র রাজনীতি থেকে শুরু করে জেলা রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর জীবনগাথা যেন এক দীর্ঘ, বাঁকবদলে ভরা রাজনৈতিক উপাখ্যান। কিন্তু এই গল্প কেবল দলীয় পদ-পদবীর নয়; এর ভেতরে আছে পারিবারিক ঐতিহ্য, সামাজিক দায়বদ্ধতা, মানবিক উদ্যোগ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের এক নিরলস প্রচেষ্টা।
পরিবার থেকেই রাজনীতির পাঠঃ
বাবু চৌধুরীর রাজনৈতিক চেতনার বীজ বোনা হয়েছিল পারিবারিক পরিমণ্ডলেই। তাঁর দাদু আব্বাস আলী চৌধুরী ছিলেন এলাকায় সুপরিচিত রাজনৈতিক ও সমাজমনস্ক ব্যক্তিত্ব। এছাড়াও তিনি দারাসাতুল্লাহ মিয়াঁ নামেও পরিচয়। ১৯৫৩ সালে তিনি নিজ জমিদান ও খরচে প্রতিষ্ঠা করেন আব্বাসগঞ্জ হাই মাদ্রাসা—যা আজও স্থানীয় শিক্ষাব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। সেই সময়ের গ্রামীণ প্রেক্ষাপটে ব্যক্তিগত উদ্যোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা ছিল সাহসী ও দূরদর্শী পদক্ষেপ। দাদুর পাশাপাশি কাকু হুমায়ূন চৌধুরীর সক্রিয় রাজনীতিও ছোটবেলা থেকেই সায়েমের মনে প্রভাব ফেলেছিল। বাড়ির আড্ডায় রাজনীতি, সমাজের সমস্যা, মানুষের দাবি এসব ছিল নিত্য আলোচনার বিষয়। ফলে রাজনীতি তাঁর কাছে কখনও দূরের কিছু ছিল না; বরং বেড়ে ওঠার সঙ্গে সঙ্গেই এটি হয়ে ওঠে স্বাভাবিক আকর্ষণ।

আরও পড়ুন:

তরুণ কর্মী থেকে ব্লক রাজনীতির মুখঃ
২০০৯ সালে পরিবারের উৎসাহে সায়েম চৌধুরীর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। সেই সময় রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল পরিবর্তনের দোরগোড়ায়। গ্রামীণ এলাকায় নতুন নেতৃত্বের চাহিদা তৈরি হচ্ছিল। তরুণ সায়েম সেই সময় সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়েন। ২০১১ সালে মোথাবাড়ি বিধানসভার জন্ম এবং সায়েম চৌধুরীরা স্থানীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীর দাবি তুলেছিলেন সেই দাবি পূরণ না-হওয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তখন রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে, আর সেই সময়েই তিনি নিজেকে প্রমাণের সুযোগ পান। মাঠে-ময়দানে সক্রিয়তা, সংগঠন গড়ে তোলা, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এই সব কিছুর মাধ্যমে দ্রুতই তিনি হয়ে ওঠেন দলের ভরসাযোগ্য মুখ। ২০১৩ সালে জেলা পরিষদের প্রার্থী হিসেবে দায়িত্ব পান। একই সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি এবং কালিয়াচক-২ নম্বর ব্লকের সাধারণ সম্পাদক পদে আসীন হন। অল্প সময়ের মধ্যে এই উত্থান প্রমাণ করে, সংগঠনের ভেতরে তাঁর গ্রহণযোগ্যতা কতটা দৃঢ় ছিল। ২০১৮ সালে কোর কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ব্লকের ন’টি অঞ্চল পঞ্চায়েত সমিতি ও দুটি জেলা পরিষদে দলীয় সাফল্য আনতে তিনি সক্রিয় ভূমিকা নেন। গ্রামভিত্তিক সংগঠন মজবুত করা, বুথ স্তরে কর্মীদের সক্রিয় রাখা এই কৌশলেই তিনি কাজ চালিয়ে যান।

আরও পড়ুন:

ঝুঁকির রাজনীতি, আস্থার জয়ঃ 
রাজনীতির পথে ২০২২ সাল ছিল বড় এক মোড়। দীর্ঘদিনের তৃণমূলের সঙ্গ ত্যাগ করে তিনি কংগ্রেসে যোগ দেন। এই সিদ্ধান্তে অনেকে বিস্মিত হয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছিলেন, এটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। কারণ ক্ষমতাসীন দল ছেড়ে বিরোধী শিবিরে যাওয়া মানেই অনিশ্চয়তার পথে হাঁটা।
কিন্তু বাবু চৌধুরী প্রকাশ্যে বলেন দল নয়, মানুষের জন্য কাজ করাই তাঁর লক্ষ্য। তাঁর বক্তব্য ছিল, রাজনৈতিক মতাদর্শ ও সংগঠনের ভেতরের কিছু প্রশ্ন তাঁকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ব্যক্তিগত সুবিধা নয়, বরং মানুষের আস্থা বজায় রাখাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তের প্রকৃত মূল্যায়ন হয় ২০২৩ সালের জেলা পরিষদ নির্বাচনে। কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে তিনি প্রমাণ করেন, দলবদল সত্ত্বেও মানুষের আস্থা তাঁর ওপর অটুট। বর্তমানে তিনি মালদহ জেলা কংগ্রেস কমিটির সম্পাদক, কালিয়াচক-২ নম্বর ব্লকের কার্যকরী সভাপতি এবং বৈষ্ণবনগর বিধানসভার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আশ্রয়, সহায়তা ও দায়িত্বের অন্য গল্পঃ
বাবু চৌধুরীর পরিচয় শুধু দলীয় রাজনীতিতে সীমাবদ্ধ নয়। কোভিড-১৯ মহামারির সময় তাঁর ভূমিকা স্থানীয়দের কাছে বিশেষভাবে স্মরণীয়। ২০২০ সালের লকডাউনে বহু পরিযায়ী শ্রমিক যখন কর্মহীন হয়ে গ্রামে ফিরছিলেন, তখন তাঁদের জন্য থাকার ও খাওয়ার ব্যবস্থা করেন তিনি নিজ উদ্যোগে। ব্যক্তিগত অর্থ ও সংগঠনের সহযোগিতায় অস্থায়ী আশ্রয় ও খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের হয়রানির অভিযোগ সামনে আসলে তিনি চালু করেন একটি টোল-ফ্রি সহায়তা নম্বর। বিপদে পড়া শ্রমিকরা ফোন করলেই প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। এই উদ্যোগ তাঁকে কেবল রাজনৈতিক নেতা নয়, অভিভাবকের আসনে বসিয়েছে বহু পরিবারের কাছে। সবচেয়ে আলোচিত তাঁর আরেকটি পদক্ষেপ পাঁচজন অনাথ শিশুকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়া। তাঁদের পড়াশোনা, চিকিৎসা এবং ভবিষ্যৎ জীবনের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তিনি। স্থানীয় মানুষ বলেন, “রাজনীতির মঞ্চে অনেক কথা বলা হয়, কিন্তু নিজের ঘরে জায়গা করে দেওয়া বড় সাহসের কাজ।

আরও পড়ুন:

দুর্যোগের সময় মাঠে থাকা এক মুখঃ
মালদহের ভৌগোলিক বাস্তবতায় বন্যা ও নদীভাঙন এক বড় সমস্যা। প্রতিবছর বহু পরিবার ঘরছাড়া হয়। বাবু চৌধুরী এই বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে স্মারকলিপি দিয়েছেন। নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও দ্রুত ক্ষতিপূরণের দাবি তুলেছেন। দুর্যোগের সময় ত্রাণসামগ্রী বিতরণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো এসব কাজেও তাঁকে সক্রিয় দেখা যায়। তাঁর বক্তব্য, প্রকৃতির সঙ্গে লড়াই করা সহজ নয়, কিন্তু প্রশাসনিক উদ্যোগ ও জনসচেতনতা থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যায়।
মোথাবাড়িতে ডিগ্রি কলেজের দাবিতে এক নেতৃত্বঃ
বাবু চৌধুরীর আগামী দিনের স্বপ্ন স্পষ্ট। তিনি চান মোথাবাড়িতে একটি ডিগ্রি কলেজ স্থাপন হোক। তাঁর যুক্তি, উচ্চশিক্ষার সুযোগের অভাবে বহু ছাত্রছাত্রী দূরে যেতে বাধ্য হয়, ফলে অনেকেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। স্থানীয়ভাবে কলেজ হলে শিক্ষার হার বাড়বে, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। এছাড়া বুথ স্তর থেকে সংগঠনকে শক্ত ভিত্তি দেওয়া তাঁর রাজনৈতিক পরিকল্পনার অংশ। স্বচ্ছতা, জবাবদিহি ও তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন তিনি। তাঁর মতে, রাজনীতি যদি মানুষের জীবন বদলাতে না পারে, তবে সেই রাজনীতির মূল্য নেই।

আরও পড়ুন:

মানুষের দরজায় পৌঁছে যাওয়া রাজনীতিঃ
মোথাবাড়ি ও আশপাশের এলাকায় তাঁর জনপ্রিয়তার অন্যতম কারণ সহজপ্রাপ্যতা। সাধারণ মানুষ সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্থানীয় সমস্যা রাস্তা, পানীয় জল, রেশন, স্বাস্থ্য এসব বিষয়ে দ্রুত হস্তক্ষেপের চেষ্টা করেন তিনি। শাসক দলের সমালোচনা ও দুর্নীতির বিরুদ্ধে সরব অবস্থানও তাঁর রাজনৈতিক পরিচয়ের অংশ। তবে তিনি নিজেকে কেবল বিরোধিতার রাজনীতিতে সীমাবদ্ধ রাখতে চান না। উন্নয়নমূলক প্রস্তাব ও বিকল্প পরিকল্পনাও সামনে আনতে চান।
ক্ষমতার নয়, সেবার রাজনীতিঃ 
বাবু চৌধুরী নিজে বলেন, আমি রাজনৈতিক পরিবারে জন্মেছি। কিন্তু শুধুই রাজনীতি করাই আমার উদ্দেশ্য নয়। মানুষের পাশে থেকে তাঁদের অভাব-অভিযোগ সমাধান করাই আমার সত্যিকারের লক্ষ্য। এত বছর ধরে রাজনৈতিক ময়দানে রয়েছি তবুও কেউ কোন দুর্নীতি ও অপশাসনের দাগ দিতে পারেনি সর্বদা স্বচ্ছতার রাজনীতিতেই বিশ্বাসী। তাঁর জীবনপথে দলবদল এসেছে, সমালোচনা এসেছে, চ্যালেঞ্জ এসেছে। কিন্তু জনসমর্থনই তাঁকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। স্থানীয়দের মতে, দল যাই হোক, বাবু মানুষের জন্য কাজ করেন। রাজনীতির মাটিতে একনিষ্ঠ পরিশ্রম, সমাজসেবার মানসিকতা আর মানুষের জন্য অকৃত্রিম ভালোবাসা এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে তাঁর বর্তমান অবস্থান। ভবিষ্যতে তিনি বড় রাজনৈতিক মঞ্চে কতদূর পৌঁছবেন, তা সময়ই বলবে। তবে আজকের দিনে তিনি নিঃসন্দেহে মালদহের রাজনৈতিক প্রেক্ষাপটে এক উল্লেখযোগ্য নাম যিনি রাজনীতিকে কেবল ক্ষমতার সিঁড়ি নয়, মানুষের সেবার প্রকৃত মাধ্যম হিসেবে দেখতে চান।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder