BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

প্রসঙ্গ: এসআইআর

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৩৭ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৩৭

আমিনুল আম্বিয়া

এসআইআর নিয়ে দেশজুড়ে হৈহৈ রৈরৈ কাণ্ড চলছে। দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশন নিযুক্ত বিএলও-রা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে হাজির হচ্ছেন। নাগরিকদের প্রমাণ করতে হবে যে, সে আসলে দেশের নাগরিক কিনা? যদি প্রমাণ করতে পারে সে এই দেশের নাগরিক, তাহলে তার ভোটাধিকার থাকবে, অন্যথায় ভোটাধিকার থাকবে না। প্রতিটি দেশে সে দেশের নাগরিকরাই ভোট দেওয়ার অধিকার রাখে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু পৃথিবীর কোন দেশেই নাগরিকদের বারবার নাগরিকত্বের প্রমাণ দিতে হয় না। কিন্তু বর্তমান ভারতবর্ষ এর ব্যতিক্রম।

আরও পড়ুন:

স্বচ্ছ নির্বাচনের জন্য অবশ্যই ত্রুটি-মুক্ত ভোটার তালিকা থাকা আবশ্যক। নির্বাচন কমিশন সারা বছর ধরে এই তালিকা ত্রুটি-মুক্ত রাখার কাজ করে থাকে। প্রতিটি নির্বাচনের আগে সাধারণভাবে ভোটার তালিকা সংশোধন করা হয়, মৃত ব্যক্তিদের নাম বাদ দিয়ে নতুন ভোটারদের নাম তালিকায় স্থান দেওয়া হয়, এটাই নিয়ম। কিন্তু ২০২৫ সালের এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে বিভিন্ন প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেকের ধারণা আসলে বিজেপি সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে নিজেদের এজেন্ডা বাস্তবায়িত করতে চাচ্ছে। এসআইআর হওয়ার আগেই বিজেপির নেতারা বলে দিচ্ছেন কত লক্ষ এবং কত কোটি ভোটারের নাম বাদ যাবে! তাহলে কি বিজেপির পক্ষ থেকে ঠিক করে দেওয়া হচ্ছে যে, কাদের নাম বাদ দিতে হবে? নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে হাজারো প্রশ্ন দেখা দিয়েছে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিভিন্ন প্রমাণ-সহ একাধিকবার সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছেন, কীভাবে নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে বিজেপিকে জেতানোর জন্য ভোটার তালিকায় কারচুপি করেছে! এসব প্রমাণ দেখার পরে কারো বুঝতে বাকি থাকে না যে, এই নির্বাচন কমিশনের মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা বা এসআইআর তৈরি হওয়া সম্ভব নয়। বিহার তার জ্বলন্ত প্রমাণ।

আরও পড়ুন:

সারাদেশে বিভিন্ন জায়গায় মুসলিমদের ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, দরগাহ ইত্যাদির উপরে বুলডোজার চালিয়ে, মুসলিম বিরোধী বিভিন্ন রকম আইন প্রণয়ন করে, বিভিন্ন রাজ্যে মুসলিমদের গণপিটুনি দিয়ে হত্যা করে, মুসলিমদের আতঙ্কের মধ্যে রেখে মুসলিম ভোট বিজেপি নিজের ঝোলায় ভরতে চেয়েছিল। কিন্তু বিজেপি বুঝে গেছে, হাজারো অত্যাচারের পরেও কোনভাবেই মুসলিম ভোট কুক্ষিগত করা যাবে না। তাই এখন তারা সমস্ত হিন্দু ভোট এককাট্টা করে নিজেদের ঝুলিতে ভরার জন্য হিন্দু সম্প্রদায়কেও আতঙ্কের মধ্যে রাখতে চাইছে! তারা বলতে চাইছে, মুসলিমরা এ দেশের জন্য বড় বিপদ, মুসলিমরা এদেশে বেড়ে যাচ্ছে, ফলে মুসলিমদের হাত থেকে বাঁচতে হলে বিজেপিকেই ভোট দিতে হবে।

আরও পড়ুন:

দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে একজন পঞ্চায়েত সদস্য-প্রধান পর্যন্ত সমস্ত রাজনৈতিক ক্ষমতা সংখ্যাগুরুদের হাতে থাকা সত্ত্বেও এবং প্রশাসনের সর্বস্তরে ৯৯ শতাংশ কর্মচারী ও আধিকারিক হিন্দু হওয়া সত্ত্বেও বিজেপি সরকার জোরেশোরে প্রচার করে চলেছে ‘হিন্দু খাতরে মে হ্যায়’! কিন্তু জনগণ এখন প্রশ্ন তুলতে শুরু করেছে, দীর্ঘ প্রায় ১২ বছর বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় থাকার পরেও কেন এবং কীভাবে হিন্দুরা এখনো খাতরে মে রয়ে গেল? এ প্রশ্নের কোন সদুত্তর দিতে না পেরে বিজেপি মুসলিম অনুপ্রবেশ তত্ত্বকে প্রচারের হাতিয়ার বানিয়েছে! তাদের ছোট, বড়, মাঝারি সব স্তরের নেতা প্রচার করে বেড়াচ্ছে, কোটি কোটি মুসলিম নাকি বাংলাদেশ থেকে এসে ভারতের ডেমোগ্রাফি বা জনবিন্যাস চেঞ্জ করে দিচ্ছে! সেই বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ধরার জন্যই নাকি এসআইআর!

আরও পড়ুন:

বিজেপি-ভক্তরা সেই ন্যারেটিভ বিশ্বাস করে মুসলিম তাড়ানোর আনন্দে মাতোয়ারা হয়ে উঠছে। তাদের বিশ্বাস, এসআইআর-এর মাধ্যমে কোটি কোটি মুসলিমকে দেশছাড়া করা হবে এবং মুসলিমদের সম্পত্তিগুলো তাদের হাতে চলে আসবে! অথচ অনেকে বুঝতে পারছে না যে, বিহারে এসআইআর করার সময়ও কোটি কোটি মুসলিম অনুপ্রবেশকারীর গল্প ফাঁদা হয়েছিল। অথচ সেখানে মাত্র তিনজন মুসলিম রোহিঙ্গা এবং ৭৫ জন অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া গেছে। ফলে বিজেপির দাবির সঙ্গে এসআইআর তথ্যের আকাশ-পাতাল পার্থক্য দেখা যাচ্ছে।

আরও পড়ুন:

কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাফাই দিয়ে বলা হচ্ছে, এসআইআর স্বাভাবিক ভোটার সংশোধন প্রক্রিয়া। ২০০২ সালেও নাকি এসআইআর হয়েছিল। অথচ এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বা জুমলা। ২০০২ সালে এসআইআর হওয়ার কোন প্রমাণ নির্বাচন কমিশন দেখাতে পারেনি। তাদের ওয়েবসাইটে এসআইআর-এর কথাই নেই। ২০০২ সালেও ভোটার তালিকায় সাধারণ বা রুটিন সংশোধনী হয়েছিল মাত্র। এখন যেভাবে ১৩ রকম কাগজের মধ্যে যেকোন একটা কাগজ না থাকলে ভোটাধিকার থাকবে না বলে ঘোষণা করা হয়েছে, তখন বিষয়টি তেমন ছিল না। আসলে বিজেপি সরকার সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভোটার তালিকা সংশোধন করার নামে বহু মানুষকে ডি-ভোটার বানিয়ে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছে।

আরও পড়ুন:

ভোট বড় বালাই, গণতন্ত্রে ক্ষমতা দখলের মাধ্যম হল ভোট। ক্ষমতাসীনরা সবসময় ছলে বলে কৌশলে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। তার জন্য যত রকমভাবে সম্ভব জনগণকে তারা বোকা বানায়। কিন্তু জনগণ এখন আর তত বোকা নয়, রাজনৈতিক ও কূটনৈতিক চালাকিটা তারা ভালই বুঝতে পারছে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder