BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

দুর্গা পুজো:ইতিহাসের আড়ালে রাজনীতি ও আভিজাত্যের কাহিনি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:২৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:২৬

সুরজ মন্ডল

আরও পড়ুন:

১৭৫৭ সালের ২৩ জুন বাংলার ভাগ্যাকাশে শুরু হয় এক নতুন অধ্যায়। পলাশীর যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে এবং ইংরেজরা কার্যত বাংলার সর্বময় শাসক হয়ে ওঠে। এই বিজয়কে শুধু রাজনৈতিক জয় হিসেবেই নয়, উপনিবেশ বিস্তারের প্রথম সোপান হিসেবেও বিবেচনা করা হয়। যুদ্ধোত্তর সময়ে ইংরেজদের বিজয়ের উল্লাস এবং তা উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছিল দ্রুতই। আর এই বিজয়ের মহোৎসব পালনের ভার পড়ে ইংরেজদের ঘনিষ্ঠ সহযোগী, কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী মহারাজা নবকৃষ্ণ দেবের ওপর।

আরও পড়ুন:

যুদ্ধের কিছুদিন পরেই দুর্গাপূজার সময় ঘনিয়ে আসে। নবকৃষ্ণ দেব শোভাবাজার অঞ্চলে আগেই একটি প্রাসাদোপম বাড়ি কিনেছিলেন বড় ব্যবসায়ী শোভারাম বসাকের কাছ থেকে। পলাশীর যুদ্ধের পর সেই প্রাসাদকে তিনি নতুন করে সাজালেন – তৈরি হল দেওয়ানখানা, নাচঘর, নহবতখানা, লাইব্রেরি এবং সর্বোপরি এক বিশাল সাত খিলানের ঠাকুরদালান। এখানেই শুরু হয় দুর্গাপূজার মহোৎসব, যা শুধু পূজা নয়, বরং ইংরেজদের বিজয়ের উৎসব হিসেবেই আখ্যা পেল।
নবকৃষ্ণের দুর্গাপূজা ছিল জাঁকজমকের প্রতিমূর্তি। একচালা প্রতিমা সাজানো হত ডাকের সাজে। প্রতিমার শরীর ঝলমল করত সোনার গয়নায় – দেবীর কেশদামে গুঁজে দেওয়া হত স্বর্ণচাঁপা, নাকে একসঙ্গে শোভা পেত ৩০টি নথ, মাথায় বসানো হত সোনার মুকুট। প্রতিদিন নৈবেদ্য হিসেবে দেওয়া হত ৩০ মন চাল। সন্ধিপূজার সময় তোপধ্বনির আয়োজন হত, বন্দুক ফাটানো হত। এই সমারোহ দেখে বোঝাই যেত যে, দুর্গাপূজা এখানে ধর্মীয় আচার নয়, এক রাজনৈতিক মহোৎসব।

আরও পড়ুন:

‘কলকাতা বিচিত্রা’ গ্রন্থে ঐতিহাসিক রাধারমণ রায় লিখেছেন, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজের পতনে যারা সবচেয়ে উল্লসিত হন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় আর কলকাতার নবকৃষ্ণ দেব। ধূর্ত লর্ড ক্লাইভও তাঁদেরকে বোঝালেন কোম্পানির এই জয় আসলে হিন্দুদের জয়। সেই মতো দুই রাজা ক্লাইভের শেখানো একথা জনগণের মধ্যে প্রচার করলেন যে, এই জয় হিন্দুদের জয়। ক্লাইভ চাইলেন এই জয়কে বড় করে সেলিব্রেট বা উদযাপন করতে। তাই পলাশীর যুদ্ধের বিজয় উৎসব হিসাবে রাজা নবকৃষ্ণ দেব আয়োজন করলেন দুর্গাপূজার। গড়ে উঠল বিরাট একচালা প্রতিমা। প্রতিমার গা ভর্তি সোনার গয়না ঝলমল করে উঠল।

আরও পড়ুন:

অদ্ভুত হলেও সত্যি, মূর্তিপূজার বিরোধী খ্রিস্টান লর্ড ক্লাইভও সেই পূজায় হাজির ছিলেন। শুধু উপস্থিতই নন, তিনি পুজো উপলক্ষে ১০১ টাকা দক্ষিণা ও ঝুড়ি ভরা ফলমূল পাঠিয়েছিলেন। এমনকি ক্লাইভ পশুবলি-সহ নিজেও পুজো দিয়েছিলেন। তাঁর এই অংশগ্রহণ নিছক ধর্মীয় কারণে নয়, বরং হিন্দুদের মন জয়ের লক্ষ্যে ব্রিটিশের রাজনৈতিক কৌশল ছিল। রাজা নবকৃষ্ণ দেব বুঝেছিলেন, কেবলমাত্র দুর্গাপূজার আচার দেখিয়ে ক্লাইভকে সন্তুষ্ট করা যাবে না। তাই তিনি পূজার পাশাপাশি আয়োজন করেছিলেন মদ-মাংসের ভোজ, বিদেশ থেকে আনা নর্তকী বাঈয়ের নাচ এবং লাটসাহেব ও গণ্যমান্যদের জন্য এক বর্ণাঢ্য বিনোদনমূলক আসর। একপ্রান্তে ঠাকুরদালান, অন্যপ্রান্তে নাচঘর – এই দ্বৈত আয়োজনই প্রমাণ করে, দেবী দুর্গার পূজা ছিল কেবল উপলক্ষ্য, আসল লক্ষ্য ছিল ইংরেজ শাসকদের মনোরঞ্জন করে নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানো।

আরও পড়ুন:

১৭৫৭ সালে নবকৃষ্ণ দেবের দুর্গাপূজা কলকাতার নবোদিত বণিকশ্রেণির মধ্যে এক নতুন রীতি প্রতিষ্ঠা করে। দুর্গাপূজা হয়ে ওঠে সামাজিক প্রতিপত্তি, ঐশ্বর্য এবং ক্ষমতার প্রতীক। কে কত জাঁকজমকের সঙ্গে পূজার আয়োজন করতে পারে এবং সর্বোপরি ইংরেজ সাহেবদের কতটা কাছে টানতে পারে – সেটাই হয়ে দাঁড়াল মর্যাদার মাপকাঠি। শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজা ধীরে ধীরে কলকাতার অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়। আগে যেখানে কেবল গণ্যমান্য ব্যক্তিরাই আসতেন, সেখানে সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকল। ভরে গেল ঠাকুরদালান। ব্রাহ্মণদের চণ্ডীপাঠ, নবপত্রিকার বাগবাজার ঘাটে স্নান, সন্ধিক্ষণের পূজা, কনকাঞ্জলি, দর্পণ বিসর্জন – সব আচারই কঠোর নিয়ম মেনে পালিত হলেও, আড়ম্বরের আড়ালে লুকিয়ে থাকত রাজনীতি ও কূটনৈতিক উদ্দেশ্য।

আরও পড়ুন:

রাজা নবকৃষ্ণ দেবের সূচিত এই দুর্গাপূজা শুধু একটি পারিবারিক উৎসব ছিল না, এটি ছিল বাংলার ইতিহাসে এক সাংস্কৃতিক ও রাজনৈতিক মাইলফলক। ধর্মীয় আচার, ইংরেজদের রাজনৈতিক স্বার্থ এবং বণিক শ্রেণির সামাজিক উচ্চাকাঙ্ক্ষা – এই তিনের মিলনে দুর্গাপূজা পায় নতুন মাত্রা।

আরও পড়ুন:

১৭৫৭ সালে শুরু হওয়া এই দুর্গাপূজা পরবর্তী শতাব্দী জুড়ে বজায় ছিল। শুধুমাত্র ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় এক বছরের জন্য বন্ধ ছিল, পরে পুনরায় মহাসমারোহে শুরু হয়। নবকৃষ্ণ দেবের পৌত্রেরা পরবর্তীকালে ক্লাইভের সমসাময়িক ইংরেজদের বংশধরদের স্বাগত জানানোর সময় এই ঐতিহাসিক দুর্গাপূজার ধারাবাহিকতাকে গৌরবের সঙ্গে স্মরণ করেছিলেন।

আরও পড়ুন:

শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজা কেবল একটি পারিবারিক বা ধর্মীয় উৎসব নয়, বরং বাংলার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। পলাশীর যুদ্ধের বিজয়োৎসবকে কেন্দ্র করে নবকৃষ্ণ দেব যে দুর্গাপূজার সূচনা করেছিলেন, তা ছিল ইংরেজদের মনোরঞ্জনের এক নিপুণ কৌশল এবং কলকাতার বণিক শ্রেণির আভিজাত্যের প্রতীক।

আরও পড়ুন:

(মতামত লেখকের নিজস্ব)

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder