BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

গোর্খাল্যান্ড নিয়ে ফের রাজ্য-দিল্লি চাপান উতোর কেন্দ্রীয় মধ্যস্থতাকারী নিয়োগে ক্ষুব্ধ মমতা, মোদিকে চিঠি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫২

নতুন পয়গাম, কলকাতা:

আরও পড়ুন:

ভোটের মুখে প্রতিবারই নানারকম অনভিপ্রেত বিষয় মাথাচাড়া দেয়। নানা রকম নিত্য নতুন দাবি-দাওয়া ঘিরে রাজনীতির পারদ চড়তে থাকে। পুরনো ইস্যু ও মামলা নতুন করে মা্থাচাড়া দেয় ভোটের আবহে। এমনই এক বস্তাপচা ইস্যু আবারও সামনে এল। সেটা যদিও খুবই স্পর্শকাতর বিষয়। বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠী ভোটের মুখে নতুন করে অক্সিজেন পায়। তাই তারা সময়ের অপেক্ষায় থাকে। এবার আসন্ন বিধানসভা নির্বাচনের সামনে ফের বঙ্গভঙ্গের পুরনো আওয়াজ শোনা যাচ্ছে। রাজ্যের অভিযোগ, এতে উসকানি দিচ্ছে কেন্দ্রের শাসকদল বিজেপি।

আরও পড়ুন:

আর মাত্র মাস পাঁচেক পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে আচমকা পাহাড়-ডুয়ার্সে মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র সরকার। তাও আবার একতরফা। রাজ্য সরকারের সঙ্গে কোন আলোচনা না করেই এমনটা করায় বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতি সম্প্রতি বন্যায় বিপর্যয়ের ক্ষত সেরেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সবে মাত্র ঘুরে দাঁড়াচ্ছে পাহাড়-ডুয়ার্স। এই সংবেদনশীল পরিস্থিতিতে স্পর্শকাতর রাজ্যভাগের বিষয়ে কেন্দ্রের এই পদক্ষেপকে ফের গোর্খাল্যান্ডে জিগির তোলার কৌশল বলে মনে করছেন অনেকে। এভাবে রাজ্য সরকারকে ভোটের মুখে ব্যস্ত বা হয়রান করাই এর একমাত্র নেপথ্য অবিসন্ধি। চরম ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তরফে মধ্যস্থতাকারী নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন:

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ইস্তাহারে পাহাড়ের ‘স্থায়ী রাজনৈতিক সমাধানের’ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের আপসনহীন আন্দোলনে সেই পরিকল্পনা তখনকার মতো ব্যাকফুটে চলে যায়। পরে ফের বঙ্গভঙ্গের জিগির তোলেন বিজেপি ও তাদের মদদপুষ্ট পাহাড়ের কিছু লোকজন ও গোষ্ঠী। কিন্তু তাতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় শেষবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ইস্তাহারে এ ব্যাপারে আর উচ্চবাচ্য করার সাহস পায়নি গেরুয়া শিবির। কিন্তু বাংলাকে ভাগ করে টুকরো করে দুর্বল করার গোপন ষড়যন্ত্র ও চক্রান্ত জারি রয়েছে। এবার তা ফের প্রমাণ হল শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায়। এতে জানানো হয়েছে, প্রাক্তন আইপিএস অফিসার তথা প্রাক্তন ডেপুটি জাতীয় সুরক্ষা উপদেষ্টা পঙ্কজ কুমার সিংকে পাহাড়-ডুয়ার্সের কেন্দ্রীয় প্রতিনিধি বা মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত করেছে মোদি সরকার। এর আগে ইউপিএ আমলেও ২০০৯ সালেও একই পদক্ষেপ করা হয়। প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল বিজয় মদনকে মধ্যস্থতাকারী নিয়োগ করে তৎকালীন মনমোহন সিং সরকার। কিন্তু, সেই সময় গোর্খাল্যান্ড ইস্যু জোরদার মাথাচাড়া দিয়েছিল। তদানীন্তন কেন্দ্র সরকার এটা করতে বাধ্য হয়েছিল। অথচ এবার একেবারে শান্তিপূর্ণ পরিস্থিতিতে সেই কাজ করছে কেন্দ্র সরকার। এটা কার্যত নজিরবিহীন এবং রাজ্য ভাগের আশঙ্কা আরও জোরদার করেছে। এই ইঙ্গিতও মিলেছে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার সোশ্যাল মিডিয়া পোস্টে। তাঁর বার্তা, ‘ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটেছে, যখন কোনও রক্তপাত ছাড়াই, রাজনৈতিক অস্থিরতা এবং প্রাণহানি না হওয়া সত্ত্বেও মধ্যস্থতাকারী নিযুক্ত করল কেন্দ্র সরকার। এটা পাহাড়, তরাই এবং ডুয়ার্সের মানুষের নৈতিক জয়।’

আরও পড়ুন:

এর প্রতিবাদেই এদিন গর্জে ওঠেন মমতা। প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখে বলেছেন, ‘বর্তমানে পাহাড়ে সম্পূর্ণ শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। এই শান্তির বাতাবরণ ধরে রাখতে গোর্খা সম্প্রদায় বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত, রাজ্যের সঙ্গে আলোচনা করেই নেওয়া প্রয়োজন। এমন স্পর্শকাতর বিষয়ে কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হতে পারে না। কেন্দ্র-রাজ্য সম্পর্ক বা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুরুত্ব দিয়ে অবিলম্বে মধ্যস্থতাকারী নিয়োগের নির্দেশিকা প্রত্যাহার করা হোক।’
মুখ্যমন্ত্রীর সাফ কথা, ‘পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগের বিষয়টি জিটিএ-র প্রশাসনিক কাজকর্ম, শান্তি এবং প্রশাসনিক স্থায়িত্বের সঙ্গে জড়িত। আর জিটিএ রাজ্যের অধীন একটি স্বশাসিত সংস্থা। ফলে কেন্দ্রের একতরফা এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী ও সাংঘর্ষিক।’
অবশ্য এতে খুশি গোর্খাল্যান্ডের দাবিতে লড়াই করা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ)। বছর তিনেক পর এপ্রিলের প্রথমদিকে নয়াদিল্লিতে গোর্খা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তাতে উপস্থিত ছিলেন পাহাড়ের বিজেপি সাংসদ রাজু বিস্তাও। সেখানেই গোর্খাল্যান্ড ইস্যুর স্থায়ী সমাধানের দাবি নতুন করে আলোচনায় উঠে আসে বলে সূত্রের খবর। পুরো বিষয়টিকে ভোটের আগে নির্বাচনী চমক আখ্যা দিয়ে পাহাড়ের তৃণমূল সভাপতি এল.বি রাই বলেছেন, এভাবে রাজ্য ভাগের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন:

‘বর্তমানে পাহাড়ে সম্পূর্ণ শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। এই শান্তির বাতাবরণ ধরে রাখতে গোর্খা সম্প্রদায় বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত, রাজ্যের সঙ্গে আলোচনা করেই নেওয়া প্রয়োজন। এমন স্পর্শকাতর বিষয়ে কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হতে পারে না। কেন্দ্র-রাজ্য সম্পর্ক বা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুরুত্ব দিয়ে অবিলম্বে মধ্যস্থতাকারী নিয়োগের নির্দেশিকা প্রত্যাহার করা হোক।’

আরও পড়ুন:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder