৩৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল

নতুন পয়গাম, রামাল্লা ও বেইরুট:
গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। যদিও এটা যুদ্ধ ছিল না। ছিল ইসরাইলের পরিকল্পিত একতরফা ধ্বংসযজ্ঞ ও গণহত্যা। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হল, এই যুদ্ধবিরতি কি আদৌ ইসরাইল মেনে চলবে? পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ২৬৬ বার গাজায় হামাস এবং প্রায় ১০০ বার লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেও প্রতিবারই সেইসব চুক্তি ভঙ্গ বা লংঘন করেছে ইসরাইল। তাই এবারও তারা যে চুক্তি মানবে, তার কোন নিশ্চয়তা নেই। হামাস বলেছে, চুক্তি করে তা ভঙ্গ করা ইসরাইলের রক্তের দোষ। তাই আগে তারা গ্যারান্টি দিক। আর চুক্তি লংঘন করলে কী হবে, সেটা খোলসা করে বলুক নেতানিয়াহুর গার্জেন ট্রাম্প।
সবচেয়ে বেশি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে মধ্য গাজায়। সেখানে ১১০ বার, এরপর রাফায় ৫৪ বার, গাজা সিটিতে ৪৯ বার, খান ইউনিসে ১৯ বার এবং গাজার উত্তরাঞ্চলে ১৩ বার চুক্তি লঙ্ঘন হয়েছে।























































































































