সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল

দৈনিক জনকণ্ঠ ডেস্ক:শেষ হল ভারত বনাম শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। ড্রয়ের মাধ্যমে নিষ্পত্তি হল ম্যাচটি।
শেষ দিনে ভারতীয় বোলারদের সামনে জ্বলে উঠলেন লঙ্কান ব্যাটসম্যান সোনাল দিনুশা।যদিও বল হাতে আবারও জ্বলে ওঠেন প্রথম টেস্টের জয়ের কারিগর মানব সুথার। অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও দুর্দান্ত বোলিং করে চাপে রাখেন লঙ্কান ব্যাটিং লাইনআপকে।
তবে ভারতীয় বোলারদের সামনে একাই দাঁড়িয়ে যান দুর্দান্ত ছন্দে থাকা সোনাল দিনুশা। গুরুত্বপূর্ণ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ড্রয়ের দিকে নিয়ে যান তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন কেশারা নুয়ানথারা। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে তোলে ৪২৯ রান।
পুরো টেস্ট জুড়ে একদিকে যেমন ছিল ভারতীয় বোলারদের দাপট, তেমনি শ্রীলঙ্কার হয়ে কামিন্দু মেন্ডিস, পাসিন্দু ও সোনাল দিনুশা দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচটি ড্র করেন।
পঞ্চম দিনে ভারতের হয়ে মানব সুথার ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেন।
শ্রীলঙ্কার হয়ে সোনাল দিনুশা ১৩৩ ও কেশারা নুয়ানথারা ৪৬ রান করেন।
দ্বিতীয় টেস্ট ড্র হলেও প্রথম টেস্টে জয়ের সুবাদে সিরিজ জিতল ভারত। ম্যাচের সেরা সোনাল দিনুশা, সিরিজ সেরা দেবদত্ত পাড়িক্কল।





















































































































