বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক

দৈনিক জনকণ্ঠ, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে জয়নগর, কুলতলী, ক্যানিং জামতলা সড়ক। এতে চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়ছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চার পাচঁটি বিধানসভার অন্তত ১৫ লাখ মানুষজন। এই সড়কে জয়নগর থেকে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত বেহাল রাস্তা জয়নগর হয়ে কুলতলী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আরো বেহাল। জামতলা থেকে ক্যানিং মহকুমা হাসপাতাল যাবার জো নেই। জামতলা থেকে রায়দিঘি কলেজ সড়কের বেহাল অবস্থা জামতলা থেকে গঙ্গার ঘাট বাসস্ট্যান্ড পর্যন্ত পিচ ও পাথর উঠে গিয়ে এবড়ো থেবড়ো হয়ে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে অটো টোটো ট্রেকার বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচলের সময় কাদামাটি জলে ভিজে যাওয়ার উপক্রম । গরমের সময় ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিধানসভার যাতায়াতের এই রাস্তা গুলি দিনের পর দিন বেহাল সারাইয়ের নাম গন্ধ নেই। রাজ্যে পালাবদল হওয়ার আগে ও পরে একই চিত্র দেখা মিলছে। সড়ক গুলো উন্নয়নে বিগত সরকারের সময় বেশ কিছু জায়গায় ইট দিয়ে তাপ্তি দেয়া হয়েছে। কোথাও বা পিছের পলে দিলেও তাই এই বর্ষায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সুন্দরবন উন্নয়ন পর্ষদ নামক ভোট থাকলে ও বিগত সরকারের দুর্নীতি ও স্বজনপোষণ নীতির ফলে রাস্তা তৈরির আগে কমিশন পরেও কমিশন এতেই রাস্তা মান নিম্নমুখী।
জয়নগর কুলতলি রাইদিঘি ক্যানিং সহ একাধিক বিধানসভার
স্থানীয়রা জানান, বর্তমানে সড়ক গুলো অবস্থা এতোটাই খারাপ যে তা দিয়ে চলাচল করলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়েন। সেইসঙ্গে ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে পণ্য পরিবহন। সড়কের দূরাবস্থার কারণে পর্যটক কমছে সুন্দরবনে।























































































































