বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে

দৈনিক জনকণ্ঠ, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে সোমবার জয়নগরে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে তাঁর ৯৬তম আত্মাহুতি দিবস পালিত হয়।
এদিন সকালে জয়নগর মজিলপুর পৌরসভায় বিপ্লবীর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জয়নগর মজিলপুর দত্তবাজারে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং স্মৃতির উদ্দেশে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান-সহ বহু অনেকেই অংশ নেন এবং তাঁর জীবনী নিয়ে আলোচনা করেন। পরে জয়নগর মজিলপুর জে.এম টেনিং স্কুলে গিয়ে তাঁর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, স্মৃতি রক্ষা কমিটির সদস্য, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার মানুষ অংশগ্রহণ করেন।
এ প্রসঙ্গে কমিটির সম্পাদক রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা বিপ্লবীকে একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করলাম। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা সদর আলিপুরেও দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়।























































































































